
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
কর্ণাটকের বিপক্ষে রানের পাহাড় গড়লেও প্রতিপক্ষ ক্রিকেটারকে ঢুঁস মারার দায়ে জম্মু-কাশ্মীরের অধিনায়ক পরশ দোগরার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে। তবে ম্যাচ রেফারি নারায়ণন কুট্টি ম্যাচ শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। সেক্ষেত্রে নিষেধাজ্ঞার মতো বড় শাস্তিও আসতে পারে।
ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের ইনিংসের ১০১তম ওভারে। তখন ক্রিজে কানহাইয়া ওয়াধাওয়ানের সঙ্গে ব্যাট করছিলেন পরশ। বোলার ছিলেন প্রসিধ কৃষ্ণা। ওভারের একটি বল খেলার পর ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করা কেভি অনীশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান পরশ। অনীশ স্লেজিং করায় মেজাজ হারান কাশ্মীর অধিনায়ক। একপর্যায়ে তিনি তেড়ে গিয়ে অনীশকে ঢুঁস মারেন।
আচমকা এই ঘটনায় অবাক হয়ে যান অনীশ। সঙ্গে সঙ্গে সেখানে আসেন কর্ণাটকের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল। তিনি পরশকে প্রশ্ন করেন, কেন ঢুঁসো মারলেন তিনি। তাতে পরশ আরও কিছু বলেন। ঘটনাস্থলে এ বার আসেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গেও তর্কে জড়ান পরশ। বাধ্য হয়ে পরিস্থিতি সামলাতে আসেন আম্পায়ারেরা। তাঁরা কথা বলেন পরশের সঙ্গে। কিছুক্ষণ পর দেখা যায়, হাতের ইশারায় অনীশের কাছে ক্ষমা চাইছেন পরশ। কিন্তু তা মানতে চাননি অনীশ। তিনি বারবার হাতের ইশারায় দেখান, ঢুঁস মেরে ভালো করেননি পরশ।
পরশ পরে ক্ষমা চাইলেও অনীশ তা মেনে নেননি। ম্যাচ শেষে অবশ্য পরশ বিষয়টিকে হালকাভাবে দেখার চেষ্টা করেছেন। জম্মু ও কাশ্মীর অধিনায়ক বলেন, ‘খুব বড় ব্যাপার নয়। ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে উত্তেজনার মুহূর্তে এমনটা দু-একবার হতেই পারে। সমস্যা সেখানেই মিটে গেছে।’
ব্যক্তিগত আচরণের জন্য পরশ শাস্তি পেলেও মাঠের ক্রিকেটে জম্মু ও কাশ্মীর এখন চালকের আসনে। রঞ্জি ইতিহাসের প্রথমবার ফাইনালে উঠেই তারা কর্ণাটকের বোলারদের নাভিশ্বাস তুলে ছেড়েছে। দ্বিতীয় দিনের শেষে কাশ্মীরের সংগ্রহ ৬ উইকেটে ৫২৭ রান।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে