এই ভালো তো এই খারাপ—কোচদের অবস্থা অনেকটা এমনই। ‘মিউজিক্যাল চেয়ারের’ এই চাকরিতে দল ভালো করলে যেমন প্রশংসার বন্যা বয়ে যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সমালোচনা শুনতেও সময় লাগে না। ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরকে যেন এমনটাই বোঝাতে চাইলেন তামিম ইকবাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে রাহুল দ্রাবিড়ের ভারতের প্রধান কোচের মেয়াদ শেষের পর দ্রুতই এই পদে বসেন গম্ভীর। প্রধান কোচ হওয়ার পরই গম্ভীরের পথচলাটা ‘রোলার-কোস্টার যাত্রা’র মতো। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে শুরু। ঠিক তার পরপরই লঙ্কানদের কাছে ওয়ানডে সিরিজ ভারত হেরেছে ২-০ ব্যবধান। এতে করে শ্রীলঙ্কা ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে। স্পিনের সামনে ভারতের ব্যাটারদের অসহায়ত্ব ভালোমতোই ফুটে উঠেছে লঙ্কা সিরিজে।
অ্যাওয়ে সিরিজ শেষের ৪৩ দিন পর ভারত ঘরের মাঠে খেলতে নেমেছে বাংলাদেশের বিপক্ষে। চেন্নাইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারত ২৮০ রানে হারিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে ভারতকে এক সুখী পরিবারই মনে হচ্ছে। বিরাট কোহলির সঙ্গে আগে ঝামেলা থাকলেও গম্ভীরের এখন তাঁর (কোহলি) সঙ্গে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের বোঝাপড়াটা দারুণ মনে পড়ছে। তবে গম্ভীর এখন যতটা হাসিখুশি, ঠান্ডা মেজাজে আছেন, সেটা ধরে রাখা কঠিন বলে মনে করেন তামিম। কানপুরে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম বলেন, ‘যখন আপনি জিততে থাকবেন, তখন তার আসল চরিত্র বুঝতে পারবেন না। তবে আপনি একটা সিরিজ হারবেন, তারপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসবে। গম্ভীর নিঃসন্দেহে যোগ্য ব্যক্তি। কিন্তু ভারত একটা ম্যাচ খারাপ খেললে তখনই বোঝা যাবে।’
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র চলছে। প্রথম দুই চক্রে ভারত রানার্সআপ হয়েছিল। যেখানে ২০২১ সালে ভারতের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী। দ্রাবিড় ছিলেন ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত ভারতীয় দলের কোচ। তামিমকে যে সেটাই মনে করিয়ে দিলেন পার্থিব প্যাটেল, ‘রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর ভারত যে সাফল্য পেয়েছে, আপনি সেটাই টেনে নিয়ে যেতে পারবেন। কোনো কিছু পরিবর্তন না করার সুযোগ আপনার থাকছে। একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে কাজটা নিজের মতো করে করতে হবে।’
কানপুরে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১০টায়। তবে বৃষ্টির কারণে ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। সে সময় ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীরকে নিয়ে আলোচনা হচ্ছিল তামিম ও পার্থিবের মধ্যে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে