
প্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই। ভারতীয় ধারাভাষ্যকারের মতে কোহলি এবার ইংল্যান্ড সিরিজে থাকলে অন্য রকম কিছু হতো।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল খেলতে গেলে মাঠের লড়াইয়ের বাইরেও অন্যান্য ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। কদিন আগে যেমন লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে জ্যাক ক্রলির সঙ্গে কথা কাটাকাটি হয় শুবমান গিলের। ভারতের নতুন টেস্ট অধিনায়ককে অশ্রাব্য ভাষায় স্টাম্প মাইকে গালি দিতেও শোনা যায়। ‘ক্রিকইনফো ম্যাচ ডে’ নামে এক আলোচনা অনুষ্ঠানে গিলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাঞ্জরেকার উল্লেখ করেছেন কোহলির কথা। ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘বিরাট কোহলির ব্যাপারটা ছিল যে পরিস্থিতি আরও খারাপ হলে তার রাগ দেখা যেত বেশি। সে আরও ভালো ব্যাটিং করত।’
ইংল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে টেস্ট অধিনায়কত্বের শুরুটা দারুণ হয়েছে গিলের। ৩ ম্যাচের ৬ ইনিংসে ৬০৭ রান করে এখনো সিরিজের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। তবে লর্ডস টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ২২ রান। যেখানে ১৯৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে করেছেন ৬ রান। মাঞ্জরেকারের ধারণা স্লেজিং করতে গিয়ে সেটা গিলের ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারে। ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘শুবমান গিলের একটা ব্যাপার দেখে বেশি হতাশ হয়েছি আমি। গিল আসলে কী করতে যাচ্ছে? মনে হচ্ছিল যে ব্যাটার গিলের ওপর ঠিকমতো কিছু কাজ করছে না।’
ক্রিকেটাররা মাঠে কখন কী বলেন, স্টাম্প মাইকের কারণে এখন আর গোপন থাকে না বলে জানিয়েছেন মাঞ্জরেকার। ভারতীয় ধারাভাষ্যকার বলেন, ‘স্টাম্প মাইকে আজকাল আমরা কথা বলতে পারি। ব্যক্তিগত কিছু আক্রমণও শুনতে পাই। শুভমান গিলের জন্য এটা নতুন এক ধরনের অভিজ্ঞতা। আপনারা জানেন যে ভারতীয় ক্রিকেটাররা বিদেশে বিভিন্ন দলের থেকে বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনা পায়। আর তাকে (গিল) এখানে বেশি উত্তেজিত মনে হচ্ছে।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে