বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে নাম না থাকায় দর্শক হয়ে থাকতে হবে মোহাম্মদ সাইফউদ্দিনকে। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডের না থাকা মিস করবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েই নিজের প্রথম বিপিএল খেলেছিলেন সাইফউদ্দিন। নাফিসা সেই কথা মনে করিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সাইফউদ্দিন ভিক্টোরিয়ানদের হয়ে শুরু করেছিলেন। আমাদের এই দীর্ঘ যাত্রায় অনেক বিশেষ মুহূর্তে সে ছিল। এ বছর বিপিএলে তার অনুপস্থিতি আমরা অবশ্যই টের পাব। ব্যাটার হিসেবে তার সম্ভাবনা যে কোনো দলের জন্য সম্পদ হতে পারত। ব্যাট ও বল হাতে আমরা দ্রুতই তাঁর মাঠে ফেরার প্রত্যাশা করছি।’
নাফিসার এই ফেসবুক পোস্ট চোখ এড়ায়নি সাইফউদ্দিনের। নাফিসাকে ধন্যবাদ দিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ আপু এবার কুমিল্লার দর্শক হিসেবে আমি প্রতিটি ম্যাচ উপভোগ করব। বাকি ম্যাচগুলো না দেখলেও কুমিল্লার একটা খেলা ও আমি মিস দেব না ইনশাআল্লাহ।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে