
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন নিয়ম ভেঙে হোটেল রুমে পরিবারের সদস্যদের এনেছিলেন সিকান্দার রাজা। এই ঘটনায় জিম্বাবুয়ের ক্রিকেটারকে সাহায্য করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। তাতেই শাস্তির খড়গ নেমে এল তাঁর ওপর।
আফ্রিদিকে ১০ লাখ রুপি বা প্রায় ৩ হাজার ৬০০ মার্কিন ডলার জরিমানা করেছে তাঁর দল লাহোর কালান্দার্স। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় লাহোর অধিনায়ককে জরিমানা করা হলেও বেঁচে গেছেন রাজা। দায় স্বীকার করলেও তারকা অলরাউন্ডারকে জরিমানা করা হয়নি।
লাহোরের বিবৃবিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠিত কোনো নিয়ম লঙ্ঘনের কোনো ইচ্ছাকৃত প্রচেষ্টা থেকে নয়, বরং একটি ভুল বোঝাবুঝি থেকে বিষয়টি উদ্ভূত হয়েছে—এই বিষয়টির ওপর জোর দিয়ে লাহোর কালান্দার্স সমস্ত নিরাপত্তা বিধির প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেছে। টুর্নামেন্টের আদর্শ কার্যপ্রণালী (এসওপি) কঠোরভাবে মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি এবং ভবিষ্যতে এ রকম পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকানোর জন্য প্রটোকলের ক্ষেত্রে ধারাবাহিক স্বচ্ছতা ও সামঞ্জস্যের গুরুত্বের ওপর জোর দিয়েছে।’
করাচির বিপক্ষে ম্যাচের আগের রাতে আফ্রিদির সহায়তার হোটেল রুমে চারজন অতিথি নিয়ে আসেন রাজা। জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার জানান, অন্য কেউ নয়—পরিবারের সদস্যদের হোটেল রুমে এনেছিলেন তিনি। এই কাণ্ডে নিয়মভঙ্গের অভিযোগ উঠে দুই ক্রিকেটারের বিরুদ্ধে। এই ইস্যুতে রাজা অবশ্য আগলে রাখেন সতীর্থ এবং লাহোরের অধিনায়ক আফ্রিদিকে। এরপরও শাস্তি থেকে রেহাই পেলেন না আফ্রিদি।
করাচির বিপক্ষে ম্যাচ শেষে রাজা বলেন, ‘আফ্রিদি এমন কিছু করেনি। যারা আমার রুমে এসেছিল তারা আমার পরিবারের সদস্য। দীর্ঘ সময় দেশের বাইরে থাকলে পরিবারের সঙ্গে দেখা করতে ইচ্ছা করাটা স্বাভাবিক। আমরা লুকিয়ে কিছু করিনি। যথাযথ প্রক্রিয়া মেনেই আবেদন করা হয়েছিল। কিন্তু পরিবারের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটানোর অনুমতি না পেয়ে হতাশ লাগছিল।’
শাহিনের ভূমিকা প্রসঙ্গে রাজা বলেন, ‘দোষ আমার, আফ্রিদির নয়। আমার অনুরোধেই সে নিচে যায়। একজন অধিনায়ক ও ভাই হিসেবে আমার পাশে দাঁড়িয়েছে। বড় ম্যাচের আগে আমাকে মানসিকভাবে স্বস্তিতে রাখতে চেয়েছে। আমরা কাউকে জোর করিনি, শুধু তাদের সঙ্গে রুমে গিয়েছি। আমরা পেশাদার ক্রিকেটার, প্রোটোকল সম্পর্কে ভালোভাবেই জানি। আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমি চাইনি হোটেলের বাইরে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে।’

এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
৩ ঘণ্টা আগে