ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই যতটা না ২২ গজে, তার চেয়ে সামাজিকমাধ্যমে যেন একটু বেশিই। ভারতীয় তারকা ক্রিকেটারদের নিয়ে পাকিস্তানিরা প্রায়ই সমালোচনা করেন সামাজিকমাধ্যমে। তবে এসব সমালোচনা খুব একটা পাত্তা দেন না সুনীল গাভাস্কার।
পাকিস্তানিদের কাছে বর্তমানে বহুল চর্চিত বিষয় বাবর আজম ও বিরাট কোহলির তুলনা। পাকিস্তানি সাবেক ক্রিকেটাররা প্রায়ই কোহলির চেয়ে বাবরকে এগিয়ে রেখে সামাজিকমাধ্যমে আলাপ-আলোচনা করেন। এমনকি শাহিন শাহ আফ্রিদি ও জসপ্রীত বুমরা-এই দুই ক্রিকেটারকে নিয়েও চলে তুলনা। বুমরার চেয়ে শাহিনকে এগিয়ে রেখে স্থানীয় টিভি চ্যানেলে বক্তব্য দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। সস্তা জনপ্রিয়তা পেতে পাকিস্তানিরা এসব করেন বলে মনে করেন গাভাস্কার। ভারতীয় কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সামাজিকমাধ্যমে তারা (পাকিস্তান) তাদের ফলোয়ার বাড়ায়। অতীতেও এমন কাজ তারা করেছে। সীমান্তের ওপারের খেলোয়াড়দের নিয়ে ভারতীয়দের কোনো মন্তব্য করতে আপনারা শুনেছেন? সত্যি বলতে, এগুলো কেউ পাত্তা দেয় না।’
পাকিস্তানের সমালোচনা ভাইরাল হতে গাভাস্কার নিজেদের গণমাধ্যমকেই দায়ী করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির ভাষ্য, ‘সীমান্তের ওপার থেকে কী বলা হয়েছে, তা যদি আমাদের অনলাইন মাধ্যম এড়িয়ে যায়, তাহলে সবকিছু থেমে যাবে। কিন্তু নিজেদের খেলোয়াড়দের নিচু করলেও আমাদের সংবাদমাধ্যমে খবর ছাপা হবে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে