
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুই দল এরই মধ্যে দল ঘোষণা করেছে। এমনকি শেষ মুহূর্তে দলে পরিবর্তনও এনেছে ডাচরা। নেদারল্যান্ডস দল এবার এসে পৌঁছেছে বাংলাদেশে।
বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বিমানবন্দরে নামার পর বিক্রমজিৎ সিংসহ বাংলাদেশ সিরিজের দলে থাকা ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। এরই মধ্যে ডাচরা সিলেটেও পৌঁছে গেছে। কারণ, বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার শুরু হবে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এল নেদারল্যান্ডস ক্রিকেট দল।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে। এই আট ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচ। অপর তিন ম্যাচে জয় পেয়েছে ডাচরা। বাংলাদেশের পাঁচ জয়ের চারটিই টি-টোয়েন্টিতে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে হেরেছে বাংলাদেশ। তবে ২০২২ ও ২০২৪ এই দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছে জুলাইয়ে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। পাকিস্তান সিরিজের পর বাংলাদেশের এখন ব্যস্ত সময় কাটানোর কথা ছিল। সূচি অনুযায়ী আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই সিরিজ স্থগিত করেছে। বাংলাদেশ-ভারত সিরিজ হবে ২০২৬-এর সেপ্টেম্বরে।
৩০ আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সব ম্যাচই সিলেটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। ডাচ সিরিজ ও এশিয়া কাপের জন্য ২৩ আগস্ট লিটন দাসকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের পর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। ১৩ ও ১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটনরা। এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে