
পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে নোটিশের মাধ্যমে খেলোয়াড় এবং এজেন্টদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিসিবির প্রধান অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের দেওয়া সব এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেটের শীর্ষ সংস্থাটি।
পিসিবির ওই নোটিশ হাতে পেয়েছে ক্রিকইনফো। সেখানে বলা হয়েছে, ‘পিসিবির চেয়ারম্যানের অনুমোদনক্রমে লিগ এবং দেশের বাইরে অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের সমস্ত অনাপত্তি সনদ (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হল।’
হঠাৎ করে পিসিবি কেন ক্রিকেটার বাইরের দেশের লিগে খেলা বন্ধ করল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ক্রিকইনফো। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের। এর আগে গ্রুপ পর্ব ও সুপার ফোরেও প্রতিবেশী দেশটির কাছে হারে সালমান আলী আগার দল।
প্রতিবেদনে ক্রিকইনফো দাবি করেছে, খেলোয়াড়দের জাতীয় দল এবং ঘরোয়া পারফরম্যান্সের দিকে পূর্ণ মনোযোগের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে পিসিবির এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের (বিবিএল) এবারের আসরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিসহ খেলবেন সাতজন পাকিস্তানি ক্রিকেটার। আইএল–টি ২০ নিলামের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন দেশটির ১৬ জন ক্রিকেটার। পিসিবির নতুন সিদ্ধান্তের কারণে শঙ্কায় পড়ে গেলেন এরা সবাই।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে