
২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন মঈন আলী। এ জন্য ইংলিশ কাউন্টি থেকে অবসর নিয়েছিলেন। এক বছরের বেশি সময় পর অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন তারকা অলরাউন্ডার।
সিলেট টাইটানসের হয়ে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে সম্প্রতি দেশে ফিরেছেন মঈন। এরপর ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তি করেছেন তিনি। দলটির হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের আগামী মৌসুমে দেখা যাবে মঈনকে। একশ বলের টুর্নামেন্ট হিসেবে পরিচিতি দ্য হান্ড্রেডের নিলামেও নাম তুলবেন তিনি।
টি-টোয়েন্টি ব্লাস্টের গত মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন মঈন। তবে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগ ও ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে মাঝপথে টি-টোয়েন্টি ব্লাস্ট ছাড়েন তিনি। পরবর্তীতে দ্য হান্ড্রেড থেকেও নিজেকে সরিয়ে নেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, তখন অনাপত্তিপত্রের (এনওসি) জন্য অবসরে যেতে হয় তাঁকে। সে অবসর ভেঙে ৩৮ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মঈন।
টি-টোয়েন্টি ব্লাস্টে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন মঈন। ১৪১.২৪ স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেছেন ৩ হাজার ১৭৮ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনবার। এ ছাড়া অফস্পিনে তাঁর শিকার ৯৯ উইকেট। টি-টোয়েন্টি ব্লাস্টের আগামী মৌসুমে ইয়ার্কশায়ারে সতীর্থ হিসেবে আদিল রশিদ ও জনি বেয়ারস্টোকে পাবেন মঈন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে মঈন বলেন, ‘আমি হেডিংলিতে (ইয়র্কশায়ারের মাঠ) খেলতে সব সময়ই পছন্দ করি। উইকেট, পরিবেশ, সমর্থক–সব মিলিয়ে এই জায়গাটি দারুণ। এটা আমার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ভালো কিছু করার ক্ষুধা নিয়েই সেখানে যাচ্ছি। আমার সব অভিজ্ঞতা সেখানে বয়ে নিতে চাই। নিজের ক্রিকেট উপভোগ করতে এবং টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের জন্য কিছু করতে মুখিয়ে আছি।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে