
নিউজিল্যান্ড সফরে শনির দশা ভর করেছে অস্ট্রেলিয়ার দলের উপর। চোটের কারণে আগেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। এবার ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরো একটি বড় ধাক্কা খেল অজিরা।
চোট পাওয়ায় নিউজল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। এক বিবৃবিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাক্সওয়েলের চোট অস্ট্রেলিয়ার জন্য নিঃসন্দেহে অনেক বড় ক্ষতির কারণ হলো। তারকা অলরাউন্ডারের বদলে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপকে।
মাউন্ট মঙ্গানুইতে অনুশীলনের সময় কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। সতীর্থ মিচেল ওয়েনের একটি শট সরাসরি এসে তার ডান হাতের কবজিতে লাগে। ব্যথা সহ্য করতে না পেরে সেখানেই কাতরাতে দেখা যায় মাক্সওয়েলকে। স্ক্যান করার পর জানা যায়, তাঁর কবজিতে চিড় ধরেছে। এরপর অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন এই তারকা ক্রিকেটার। দেশে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ম্যাক্সওয়েল।
এরপরই জানা যাবে, ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের আশা, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ম্যাক্সওয়েল। আগামী অক্টোবর–নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সূর্যকুমার যাদবদের বিপক্ষে সে সিরিজে ম্যাক্সওয়েলের খেলা আপাতত অনিশ্চিত।
ম্যাক্সওয়েলের বদলি হিসেবে ডাক পাওয়া ফিলিপের টি–টোয়েন্টি পরিসংখ্যান মোটেও ভালো নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন ১২টি কুড়ি ওভারের ম্যাচ। যেখানে তার সংগ্রহ ১৫০ রান। ব্যাটিং গড় ১২.৫০। স্ট্রাইকরেট ১০৯.৪৮। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরি ও ফিফটি করেছেন ফিলিপ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে