
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ রাজধানীর এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমাদের এখন বৈশ্বিকভাবে বার্তা দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার, ক্রিকেট আমোদী আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি। আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি। এরকম একটা সময় একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদের জন্য অবমাননাকর কথা বলা এটা কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার, তারা ব্যবস্থা নেবে।’
গতকাল বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম অপ্রীতিকর মন্তব্যের প্রতিবাদে খেলা বন্ধের ডাক দিয়েছেন ক্রিকেটাররা। তাই আজ বিপিএলে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা থাকলেও দুই ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। নাজমুল প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যে সমস্ত ক্রিকেটারদের জন্য অবমাননাকর যে মন্তব্য করেছেন, আমি একজন ক্রিকেটভক্ত হিসেবে বলি আমার কাছে খুব দায়িত্বহীন মনে হয়েছে এটা।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪৪ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে