
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে নিয়ে পোস্ট দিয়ে তোপের মুখে নাসিম শাহ। কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়েছে। তবে শাস্তিটা আরও বড় হতে পারত। সেখান থেকে তাঁকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বাঁচিয়েছেন বলে দাবি বাসিত আলীর।
বিতর্কিত পোস্ট দেওয়া নাসিমের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছিল পিসিবি। তাঁকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় তা ৮৮ লাখ টাকা। তবে অভ্যন্তরীণ সূত্রের খবরে জানা গেছে, মরিয়ম নাওয়াজকে নিয়ে এক্স হ্যান্ডলে বিতর্কিত পোস্টের কারণে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করেছিল কমিটি। তবে তাঁর ক্যারিয়ার বাঁচাতে নাকভি হস্তক্ষেপ করেন বলে জানা গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে বাসিত বলেন, ‘নাসিম শাহর ভাগ্য ভালো। ভেতরের খবর আমি বলছি। সে দুই বছর নিষিদ্ধ হতে পারত। তবে নাকভি কমিটিকে নাসিমকে নিষিদ্ধ না করার নির্দেশ দিয়েছেন।’
সাত বছরের ক্যারিয়ারে ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন নাসিম। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত। বাসিতের মতে, নাসিমকে জরিমানা করে অল্পের ওপর দিয়ে ছেড়ে দিয়েছেন নাকভি। এআরওয়াই নিউজকে বাসিত বলেন, ‘নাকভি বলেছিলেন যে কারও ক্যারিয়ার নিয়ে খেলা ঠিক না। সে পিএসএল ও বিশ্বের অন্য লিগগুলোতে খেলে। তার পক্ষে জরিমানা দেওয়া সম্ভব।’
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে ২৬ মার্চ শুরু হয়েছে ১১তম পিএসএল। এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তাঁকে (মরিয়ম) স্বাগত জানিয়েছিলেন। পিসিবি এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে নাসিম সেটার স্ক্রিনশট নিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘লর্ডসের রানির মতো সম্মান তাঁকে দেওয়া হচ্ছে কেন?’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে দেওয়া পোস্ট পরে নাসিম ডিলিট করলেও ততক্ষণে অনেকে পাকিস্তানি পেসারের পোস্টের স্ক্রিনশট নিয়েছেন। তাতে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। পরে তিনি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘নাসিমের এই অ্যাকাউন্ট কদিন আগে হ্যাক করা হয়েছিল। তবে এখন সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’ নাসিমের এ ঘটনার কারণে হার্ডলাইনে গেছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগেযোগমাধ্যমে কোনো পোস্ট দিতে পারবেন না। সূত্রের বরাতে আজ এ খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেয় সংশয়। সেই সংশয় যে এখন পুরোপুরি কেটে গেছে, সেটি বলার উপায় নাই। কিন্তু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেই ইরান।
৫ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে অবিক্রীত ছিলেন ডেভন কনওয়ে। আইপিএলে উপেক্ষিত নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। পাকিস্তানে থাকলেও তারই প্রতিবেশী দেশে চলা জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে পড়ে রয়েছে কিউই এই তারকা ক্রিকেটারের।
৫ ঘণ্টা আগে
বাফুফের সঙ্গে হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। বাফুফে যদি তাঁর সঙ্গে আর চুক্তি না বাড়ায়, তাহলে বলা যায় কাবরেরার অধীনে শেষ ম্যাচটা খেলে ফেলেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের মাঠে দুর্দান্ত লড়েও এশিয়ান কাপ বাছাইপর্বের শেষটা বাংলাদেশ করেছে হার দিয়ে।
৫ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই নুয়ে পড়লেন হামজা চৌধুরী। পুরো বাংলাদেশেরই প্রতিচ্ছবি যেন হয়ে থাকলেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো হাভিয়ের কাবরেরার দলকে। তবে কোচের আশা বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে আরও অনেক দূর যাবে।
৬ ঘণ্টা আগে