
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য বা পোস্ট প্রায়ই ভাইরাল হয়ে যায়। জাতীয় দলে সুযোগ পাওয়া না–পাওয়ার ব্যাপার থেকে শুরু করে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা মতপ্রকাশ করেন তাঁরা। এসব ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেয়ালখুশিমতো পোস্ট করার প্রবণতা দেখা যাচ্ছে। এই বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুধু ক্রিকেটার নয়, বোর্ড পরিচালক ও ম্যাচ অফিশিয়ালদের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রকম নিয়ন্ত্রণ আরোপ করতে চায় বোর্ড। বিসিবি সভাপতি আজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি বোর্ড থেকে সবাইকে বলেছি, এগুলো নিয়ে (সামাজিক যোগাযোগমাধ্যমে) কোনো মন্তব্য করা যাবে না। কেউ ভালো খেললেও বেশি কথা বলা যাবে না। আগে দেখা যেত ভালো পারফরম্যান্সের পর ক্রিকেটাররা স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।’
মাঠের পারফরম্যান্স খারাপ হলে গণমাধ্যমে সমালোচনা নতুন কোনো ব্যাপার নয়। ফারুকের মতে গঠনমূলক সমালোচনা হলে ক্রিকেটের জন্য ভালো হবে। বিসিবি সভাপতি বলেন, ‘মিডিয়ায় সমালোচনা আসবে। তবে তা গঠনমূলক হলে আমাদের কাজ সহজ হবে। আমরা ভুল থেকে শিখতে পারব।’
২০২৪ সালের ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক। সাড়ে চার মাসে বাংলাদেশ ক্রিকেট দল পার করছে অম্ল–মধুর সময়। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ইতিহাস গড়েছে ঠিকই। তবে ঘরের মাঠে বাংলাদেশ বাজেভাবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তাঁর সময়ই। বিসিবি সভাপতি বলেন, ‘ফলাফল পেতে হলে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। দায়িত্ব নেওয়ার পর চার মাস হয়েছে। এই সময়ে কোনো ম্যাজিক করা সম্ভব নয়। তবে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় এগোতে পারি, তাহলে যুক্তিসংগত ফলাফল আসবে। এ জন্য সবার ধৈর্য দরকার।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে