
এক ম্যাচ ভালো করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে ঝলক দেখা যায় ‘হ্যালির ধূমকেতু’র মতো দীর্ঘদিন পরপর। গলে দারুণ খেলার পর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়।
বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক আয়োজন করেছে। মিরপুরে উৎসবের মুহূর্তে সুদূর কলম্বোতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের দিন কেটেছে হতাশার মধ্যে। বাংলাদেশের বাজে পারফরম্যান্স আরও প্রকট হয়ে দেখা দেয় আজ তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শান্তর দল। হাতে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে এখনো করতে হবে ৯৬ রান।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। ২৫ বছরে বাংলাদেশের টেস্ট কত দূর এগিয়েছে—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘আপনি দেখবেন, যখন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, আমরা প্রথমে হয়তো বা ৯ বা দশে ছিলাম। এ বছর আমরা সাত নম্বরে আছি। ২৫ বছরে আমাদের ক্রিকেট অবকাঠামো কেমন ছিল, আপনারা জানেন। আপনারা শুধু ক্রিকেটারদের দোষ দেবেন, আমি মানতে নারাজ। যখন একটা দল খারাপ করে, এখানে অনেক কিছুই যুক্ত থাকে।’
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে এসে চোখে সর্ষে ফুল দেখেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই টেস্টে ৪ ইনিংস মিলিয়ে তিনি করেন ২৩ রান। যার মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে। এ ছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেভাবে বারবার আউট হচ্ছেন, সেগুলো দৃষ্টিকটু। তাইজুল বলেন, ‘আমাদের ক্রিকেটাররা অনেক চেষ্টা করছে। আমাদের এই অবকাঠামোগুলো যেন আরও ভালো হয়। আমরা আস্তে আস্তে একটা ভালো অবস্থায় আসব। আমাদের যাঁরা কিংবদন্তি ছিলেন, তাঁরাও ভালো কিছু করেছেন। সব মিলিয়ে পাঁচ বা ছয়ে থাকা উচিত ছিল। একটু পিছিয়ে আছি।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ইনিংসের মধ্যে দুবারই ৪০০ পেরিয়েছে শ্রীলঙ্কা। গলে নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রান করার পর কলম্বোতে প্রথম ইনিংসে ৪৫৫ রান করেছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ শুধু একবারই ৪০০ করতে পেরেছে (গলে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান)। আর কলম্বোতে তো তারা ব্যাটিংয়ে শুধু হতাশাই উপহার দিচ্ছে।
তাইজুলের মতে শ্রীলঙ্কার মতো ব্যাটিংবান্ধব উইকেটে খেলার সুযোগ-সুবিধার অভাব বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে সুযোগ-সুবিধা দেখে নিজেদের নিয়ে হতাশা কাজ করে। এরা কোন ধরনের উইকেটে প্রস্তুতি নেয় বা কী হচ্ছে এখানে। আমরাও এমন সুযোগ সুবিধা চাই। যেখানে অনেক ক্রিকেটার প্রস্তুতি নেবে। তাতে করে প্রতিযোগিতা বাড়বে।’
কলম্বোতে বাজে পারফরম্যান্সে বাংলাদেশেরই দায় বেশি মনে করছেন তাইজুল। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘এখানে সত্যি বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম, তাহলে ভালো জায়গায় থাকতাম। এখানে কারণ বড় করার কিছু নাই। আমরা দল হিসেবে বড় কিছু করতে পারিনি।’
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র চলছে। প্রতিবারই ৯ দল অংশ নিয়েছে। ২০১৯-২১, ২০২১-২৩—এই দুই চক্র বাংলাদেশ শেষ করেছে ৯ নম্বরে। সবশেষ ২০২৩-২৫ চক্র বাংলাদেশ শেষ করেছে সাত নম্বরে থেকে।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে