টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দ নিয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি তাদের। কিউইরা প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ে। আর গতকাল সিরিজ বাঁচানো ম্যাচ খেলতে নেমে বৃষ্টি আইনে ৫০ রানে উইন্ডিজকে হারিয়ে সমতা ফিরিয়েছে তারা।
অবশ্য দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলের অধিনায়ক কেন উইলিয়ামসন চোটে পড়ে ম্যাচ থেকে ছিটকে যান। তিনি না থাকলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি কিউইদের। ২১৩ রানের লক্ষ্যে উইন্ডিজরা ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায়। কাইল মায়ারসকে আউট করে শুরুটা করেন ট্রেন্ট বোল্ট। এরপর বোল্টের সঙ্গে উইকেট নেওয়াতে যুক্ত হন টিম সাউদি। দুজনে মিলে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দেন তাঁরা। দলীয় মাত্র ৭২ রানে এ দুই পেসার ৮ উইকেট তুলে নেন উইন্ডিজের। ১০০-এর নিচে অলআউট করার সম্ভাবনা জাগলেও তা হয়নি স্বাগতিক ব্যাটার ইয়ানিক কারিয়া ও আলজেরি জোসেফের জন্য। নবম উইকেটে তাঁরা ৮৫ রান যোগ করে দলের হারের ব্যবধান কমান। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা ১৬১ রানে অলআউট হলে ৫০ রানের জয় পায় নিউজিল্যান্ড। সাউদি নেন ৪ উইকেট, বোল্টের শিকার ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। ৩১ রানের মধ্যে সফরকারীরা ৩ উইকেট হারায়। চতুর্থ উইকেটে ফিন অ্যালেন ও ড্যারল মিচেলের ৮৪ রানের জুটি দলকে বড় সংগ্রহের আশা দেখায়। তবে মিচেল ৪১ রানে আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারায় কিউইরা। শেষ পর্যন্ত ম্যাচ-সেরা অ্যালেনের ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে ২১২ রান করে নিউজিল্যান্ড। ৪১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের সেরা বোলার স্পিনার কেভিন সিনক্লিয়ার। ম্যাচে দুবার বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত খেলা ৪১ ওভারে হয়। বৃষ্টির কারণে ৯ ওভার কমলেও উইন্ডিজেদের জন্য লক্ষ্য মাত্র ১ রান কমে।
সিরিজ নির্ধারণী শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী রোববার।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে