অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়—মুকুন্দরাম চক্রবর্তীর বাণীটি যেন বিরাট কোহলির সঙ্গে মিলে যাচ্ছে।
ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করছেন কোহলি। ভারতের এক সময়কার ‘রান মেশিন’কে মানসিক চাপ থেকে মুক্তি দিতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখেননি নির্বাচকেরা। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতের ওয়ানডে দল যখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পথে, কোহলি তখন স্ত্রী-সন্তান নিয়ে ছুটি কাটাতে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। কিন্তু সেখানেও শান্তিতে নেই ভারতের সাবেক অধিনায়ক।
প্যারিসের প্রতিকূল আবহাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন কোহলি ও তাঁর অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন খোদ আনুশকা। প্যারিসের একটি হোটেলে উঠেছেন তাঁরা। হোটেলকক্ষের একটি ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘হ্যালো প্যারিস! ৪১ ডিগ্রি সেলসিয়াস।’
দীর্ঘ দিন ধরেই ছন্দে নেই কোহলি। ভারতীয় ব্যাটারের ফর্ম এতটাই খারাপ যে, শেষ পাঁচ ইনিংসে ২০ পেরোনো ইনিংস নেই একটিও। অবকাশ যাপন শেষে চাঙা হয়ে ফিরবেন কই, উল্টো গরমে আরও কাহিল দশা তাঁর। দুর্দিন বোধ হয় সহজেই ফুরোচ্ছে না কোহলির।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৮ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে