মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি। আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফিরেছেন উদীয়মান এই ব্যাটার।
তানজিদের মতো চট্টগ্রামের পারফরম্যান্সও ভালো নয়। এখন পর্যন্ত বিপিএলে শেষ হওয়া ম্যাচের মধ্যে সর্বনিম্ন স্কোর করেছে চট্টগ্রাম। ৭২ রানে অলআউট হয়ে সিলেটকে মুক্তি দিয়েছে তারা। ৭৮ রানে মাশরাফি বিন মর্তুজার দলকে সেদিনও অলআউট করেছিল কুমিল্লা।
সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলে চট্টগ্রামকে বিপদে রেখে যান তানজিদ। রেমন রেইফারের বলে শূন্য রানে ফিরে। তবে শুরুর ধাক্কাটা সামলানোর চেষ্টা করছিলেন আভিষ্কা ফার্নান্দো ও টম ব্রুস। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ২০ রানের জুটি গড়ে।
তবে ব্যক্তিগত ৭ রানে ফার্নান্দোকে আউট করে ম্যাচের গতিপথ আবারও পাল্টে দেন কুমিল্লার স্পিনার তানভীর ইসলাম। শ্রীলঙ্কান ব্যাটারকে আউট করার পর প্রতিপক্ষকে আর ম্যাচে ঘুরে দাঁড়াতেও দেননি তিনি। চট্টগ্রামের পরের দুই ব্যাটার শাহাদাত হোসেন দিপু (৯) এবং সৈকত আলিকে (০) আউট করে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন এই স্পিনার।
পরে নাজিবুল্লাহ জাদরানকে আউট করে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংও করেন তানভীর। ১৩ রানে ৪ উইকেট নিয়ে। আগের সেরা ছিল ২৩ রানে ৪ উইকেট। আফগানিস্তানের ব্যাটারকে যখন আউট করেন তখন চট্টগ্রামের স্কোর ৬ উইকেটে ৫৮ রান। শেষ চার উইকেটে আর মাত্র ২৪ রান যোগ করতে পারে শুভাগত হোমের দল। এতে করে ৭২ রানের স্কোরটি এখন পর্যন্ত বিপিএলে সর্বনিম্ন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ব্রুস।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে