
দুঃসময়ে ইংল্যান্ডের অধিনায়কত্বের সমাধান কে হবেন? ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর জস বাটলার সাদা বলের দায়িত্ব ছাড়লেন। তারপর থেকেই এ আলোচনা। হ্যারি ব্রুক, বেন স্টোকস ও জো রুট ছিলেন আলোচনায়। অবশেষে জানা গেল ইংল্যান্ডের নতুন অধিনায়কের নাম। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে, হ্যারি ব্রুক ইংল্যান্ডের নতুন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে খেই হারায় ইংল্যান্ড। গ্রুপপর্ব উতরাতে পারেনি তারা। বাটলারের পর এবার ব্রুকে আস্থা রেখেছে ইসিবি। নেতৃত্ব পেয়ে ২৬ বছর বয়সী এ ব্যাটার বললেন, ‘ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা পাওয়াটা সত্যিই আমার জন্য এক বড় সম্মানের। আমি যখন ছোট ছিলাম এবং বার্লি ইন হোয়ার্ফডেলে ক্রিকেট খেলতাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম ইয়র্কশায়ারের হয়ে খেলার, ইংল্যান্ডের হয়ে খেলার, আর একদিন হয়তো দলের নেতৃত্ব দেওয়ার। এখন সেই সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার।’
নিজের বর্তমান অবস্থানের জন্য পরিবার ও কোচদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রুক, ‘আমি আমার পরিবার এবং কোচদের ধন্যবাদ জানাতে চাই, যারা প্রতিটি ধাপে আমাকে সমর্থন করেছেন। তাদের বিশ্বাসই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে এবং তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’
উচ্ছ্বসিত ব্রুক বললেন, ‘এই দেশে অনেক প্রতিভা আছে। আমি মুখিয়ে আছি শুরু করতে, দলকে এগিয়ে নিতে এবং সিরিজ, বিশ্বকাপ ও অন্যান্য বড় ইভেন্ট জয়ের জন্য কাজ করতে। আমি শুরু করার জন্য খুবই উচ্ছ্বসিত এবং আমি আমার সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’ ব্রুক ইংল্যান্ডের হয়ে ২৬ ম্যাচ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন ব্রুক।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে