
কোচ, অধিনায়কদের যে জ্বালা-যন্ত্রণার শেষ নেই। দল জিতলে যেমন বাহ্বা পান, তেমনি ম্যাচ হারলে তাঁদের ওপর আসে একের পর এক অভিযোগ। লর্ডসে গত পরশু কাছাকাছি গিয়ে ম্যাচ হারের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকে উঠেছে অভিযোগের আঙুল।
গম্ভীরের ওপর অভিযোগের আঙুল তুলেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডব্লিউ ভি রমন। প্রসঙ্গটা এসেছে অভিমন্যু ঈশ্বরনকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি ঈশ্বরনের। অথচ সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করা এই ব্যাটারকে চাইলে তিন নম্বরে খেলাতে পারত ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সুযোগ না পাওয়া ঈশ্বরন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সবশেষ ১৪ ইনিংসের মধ্যে ছয়টিতেই পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। যার মধ্যে রয়েছে চার সেঞ্চুরি ও দুই ফিফটি।
ঈশ্বরনকে সুযোগ না নিয়ে প্রথম তিন টেস্টে ভারত তিন নম্বরে খেলিয়েছে সাই সুদর্শন, করুণ নায়ারের মতো ব্যাটারদের। তবে দুজনের কেউই আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। ডব্লিউ ভি রমনের মতে কোনো ক্রিকেটারকে একটা সিরিজে নিয়ে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখার কোনো মানে হয় না। ভারতীয় সংবাদমাধ্যমকে রমন বলেন, ‘অভিমন্যু ঈশ্বরনের মতো ক্রিকেটারদের প্রাপ্য সুযোগ দেওয়া উচিত। তার ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। সফরের পর সফর এই ক্রিকেটারকে এভাবে নেওয়ার কোনো মানে হয় না। কোনো সুযোগই তো তাকে দেওয়া হচ্ছে না।’
রমন জানিয়েছেন, ঈশ্বরনের মতো ক্রিকেটারদের সবকিছু স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত যে তাঁরা দলের পরিকল্পনায় আছেন কিনা। ভারতের নারী দলের সাবেক কোচ বলেন,‘ক্রিকেটর জায়গা থেকে একেক রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোচ-নির্বাচকেরা সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোনো খেলোয়াড়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে অনেক সময় ব্যাপারটি জটিল হয়ে ওঠে। কারণ, সেই ক্রিকেটারই তো জানে না তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন নায়ার। ফেরার পর তিন টেস্টের ৬ ইনিংসে করেছেন ১৩১ রান। সব মিলিয়ে টেস্টে ১১ ম্যাচে ৩৯.৩৫ গড়ে করেছেন ৫৫১ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে কেবল এক সেঞ্চুরিই রয়েছে তাঁর। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে (৩০৩*) পরিণত করেছিলেন তিনি। তবে এবার দীর্ঘদিন পর সুযোগ পেয়ে হেলায় হারাচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার।
লর্ডসে তৃতীয় টেস্টে ১৯৩ রানের লক্ষ্য পেলেও ব্যাটিং ব্যর্থতায় ২২ রানে হেরেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। বর্তমানে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই। পঞ্চম তথা শেষ টেস্টের ভেন্যু লন্ডনের দ্য ওভাল। এই টেস্ট ৩১ জুলাই শুরু হবে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে