আট-নয় বছর আগে এক বিতর্কিত টুইটে নিষেধাজ্ঞায় পড়েছিলেন ওলি রবিনসন। তাঁর সেই নিষেধাজ্ঞার মেয়াদ অবশ্য খুব বেশি বড় হচ্ছে না। তিন ম্যাচ বাইরে থেকে ও ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গুনে ক্রিকেটে ফিরতে পারবেন রবিনসন। ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি) ইংলিশ পেসারকে এই শাস্তি দিয়েছে।
রবিনসনের শাস্তি সব মিলিয়ে ৮ ম্যাচের। তবে ৫ ম্যাচের শাস্তি দুই বছরের জন্য স্থগিত থাকছে। এই সময়ের মাঝে তিনি যদি আর কোনো শৃঙ্খলাবিরোধী কাজে জড়ান তবে স্থগিত শাস্তিও তাঁকে পেতে হবে।
২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে শততম ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল রবিনসনের। তার পরদিন রবিনসনের ২০১২–২০১৩ সালের বর্ণ ও লিঙ্গবৈষম্যমূলক টুইট প্রকাশ্যে আসে। যার প্রতিক্রিয়ায় এজবাস্টনে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন এই ইংলিশ পেসার। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেকেই শাস্তির মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
শাস্তি ঘোষণার পর ইংলিশ পেসার রবিনসন বলেছেন, ‘সিডিসির সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। বরাবরের মতো এবারও বলছি, আট-নয় বছর আগে করা টুইট নিয়ে আমি এখনো লজ্জিত ও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।’
অভিষেক টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন রবিনসন। অভিষেক ইনিংসে করেছিলেন ৪২ রান। দুই ইনিংস মিলিয়ে ১০১ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। ক্রিকেটে ফিরে এখন হয়তো ধারাবাহিক অলরাউন্ড পারফর্ম করতে উন্মুখ হয়ে আছেন রবিনসন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে