ঢাকা: মাঝপথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার পর নতুন সূচি খুঁজছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংযুক্ত আরব আমিরাতে সূচি পাওয়া গেলেও বিপত্তি বাধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচির সঙ্গে। আইপিএলের বাকি অংশ যখন শুরু হবে, সেই সময় চলবে সিপিএল। ক্যারিবীয় ক্রিকেটারদের আইপিএলে থাকা নিশ্চিত করতে তাই সিপিএল কিছুদিন এগিয়ে আনার চেষ্টা করছিল। ভারতীয় সংবাদমাধ্যম সৌরভ গাঙ্গুলীদের সেই চেষ্টা সফল হওয়ার কথা জানিয়েছে।
ক্রিস গেইল-কাইরন পোলার্ডদের বিশ্বজোড়া টি-টোয়েন্টি খ্যাতির কথা কে না জানে। তাঁদের ছাড়া বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলো তো একপ্রকার অচলই বলা চলে। আইপিএলের বাকি অংশের সূচি পাওয়ার পর বিসিসিআইয়ের প্রথম চিন্তা ছিল পোলার্ডদের শুরু থেকে পাওয়া নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে ১৮-১৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আইপিএলের বাকি অংশ। আগের সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর সিপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল। একটু আগেভাগে সিপিএল শেষ করতে পারলে ক্যারিবীয় খেলোয়াড়দের পাওয়া নিশ্চিত হয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে তাই ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে (সিডব্লুআই) অনুরোধ করা হয়েছিল টুর্নামেন্ট কয়েক দিন এগিয়ে আনার।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সৌরভদের কথায় রাজি হয়ে টুর্নামেন্ট এগিয়ে এনেছে সিডব্লুআই। আগের সূচি অনুযায়ী ২৮ আগস্ট শুরু হয়ে সিপিএল শেষ হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর। নতুন সূচিতে তিন দিন আগে ২৫ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৫ সেপ্টেম্বর। ২২ দিনে হবে সিপিএলের ৩৩টি ম্যাচ। সিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট রাসেলের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। জয় শাহ বলেছেন, ‘সিপিএল থেকে খেলোয়াড়দের আইপিএলে পাঠানোর সবচেয়ে ভালো পথটা বের করতে সিডব্লুআই সহযোগিতা করেছে। দুটি টুর্নামেন্টের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না হয়, সেটাই বেছে নিয়েছি দুই পক্ষ।’ সিপিএলের সূচি পরিবর্তনের বিষয়টি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন সিডব্লুআই প্রধান রিকি স্কিরিট।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৩০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে