
রসিকতা করে এক ক্রিকেটপ্রেমী বলছিলেন, ‘পাকিস্তানে গেলেই বিপদ!’ সে কেমন বিপদ? একটু পেছনের সূত্র ধরেই বললেন, ‘গত বছর (আগস্টে) জাতীয় দল পাকিস্তান সফরে থাকাকালীন নাজমুল হাসান পাপনের পদত্যাগ, তাঁর জায়গায় সভাপতি হওয়া ফারুক আহমেদেরও এবার একই ঘটনা।’
ঘটনার কিছুটা অদ্ভুত মিল তো আছেই। গত বছর ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল। ঠিক দিনটা ছিল সেসময়ের সভাপতি পাপনের বোর্ড সভাপতি হিসেবে শেষ দিন। ওই দিন তিনি অনলাইন বোর্ড সভায় অংশ নিয়ে পদত্যাগের ঘোষণা দেন। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। কিন্তু ক্রিকেট বোর্ডে একই রকম অস্থিরতা।
এই কাকতালীয় মিলের খবর জেনে পাকিস্তানের সিনিয়র সাংবাদিক শাহিদ হাশমির চওড়া হাসি। তাঁর জবাব, ‘হা হা, এটা আমাদের ভুল না, আমরা তো আপনাদের টেস্ট সিরিজটা দিয়েছি।’
সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে পাকিস্তান সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। ফারুক আহমেদ বোর্ড সভাপতি হওয়ার পর বরখাস্ত করেন এই শ্রীলঙ্কান কোচকে। ফারুকের অপসারণের খবর শুনে হাথুরু হোয়াটসঅ্যাপ বার্তায় বললেন, ‘ইন্টারেস্টিং!’
ফারুক ফারুকের পদত্যাগ বা অপসারণ নিয়ে ক্রিকেটাঙ্গন গরম। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কোটায় পরিচালক পদ পাওয়া ফারুকের মনোনয়ন বাতিল করেছে। গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর তিনি এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবির সভাপতি হয়েছিলেন। যে উপায়ে সভাপতি হয়েছিলেন, একই সূত্রে তিনি সভাপতির পদও হারালেন বলা চলে! ফারুকের অভিযোগ, তাঁকে অপসারণের পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে