ইংল্যান্ডকে যেকোনো ফরম্যাটে প্রথমবার সিরিজে হারিয়েছে বাংলাদেশ। শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংলিশদের ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশই করলেন সাকিব আল হাসানরা।
ব্যাটিং, বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সিরিজ পার করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবও কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের সেরাটা দিয়ে লড়াই করার মানসিকতাকেই। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। পুরো সিরিজেই অসাধারণ ফিল্ডিং করেছে সবাই। আমাদের বোলিংটা ভালো ছিল। পেসাররা ভালো বোলিং করেছে।’
সাকিব মনে করেন, ভালো করার মানসিক প্রক্রিয়াটা গত এশিয়া কাপ থেকেই শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘এশিয়া কাপ থেকে আমাদের পরিবর্তনটা শুরু হয়েছে, আমরা হয়তো ম্যাচ জিতিনি। বিশ্বকাপ থেকে খেলোয়াড়দের মাঝে এ আত্মবিশ্বাস বেড়েছে যে, আমরা বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারি।'
১৩ ওভার পর্যন্ত ইংল্যান্ডের দিকেই ছিল ম্যাচের ভাগ্য। ১২.৫ ওভারে ১ উইকেট তখন তাদের রান ছিল ১০০। কিন্তু এ টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচেই প্রত্যাবার্তনের গল্প লিখেছে বাংলাদেশ। আজও হলো তাই।
দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও জস বাটলার ৯৫ রানের জুটি গড়ে চাপ সামলিয়ে ইংল্যন্ডকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। ১৪ তম ওভারের প্রথম বলেই মালানকে ৫৩ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। পরের বলেই স্কোর ১০০ তেই বাটলারকেও দুর্দান্ত এক থ্রোতে ফেরান মেহেদী হাসান মিরাজ। রানআউট হয়ে ফেরা বাটলারের ব্যাট থেকে আসে ৪০ রান।
দুই সেট ব্যাটারকে দুই বলে ফিরিয়ে, ম্যাচেও ফেরে বাংলাদেশ। সাকিব মনে করেন, বাটলার-মালানকে আউট করাই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরে যাওয়া। তিনি বললেন, ‘যে ওভারে দুই বলের মধ্যে দুই সেট ব্যাটারকে আউট করতে পেরেছি, তখনই খেলার চিত্র পুরোপুরি বদলে যায়। পরে তাদের ওই রকম ব্যাটার কম ছিল, যেটা আমরা বুঝতে পেরেছিলাম।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে