টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পর নিউজিল্যান্ডকেও হারিয়ে রীতিমতো উড়ছে পাকিস্তান। আজ আফগানিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে এক পা দিয়ে রাখবে বাবর আজমের দল।
উত্তরসূরিদের উৎসাহ দিতে দুবাইয়ে আজ খেলা দেখতে এসেছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা আফ্রিদি অবশ্য একা নন, সঙ্গে এনেছেন পরিবারকেও। গ্যালারিতে বসে ছোট মেয়ে আরওয়াকে কোলে নিয়ে তাঁর খেলা দেখার মুহূর্তটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ছবির ক্যাপশনে আফ্রিদি লিখেছেন, ‘এক সময় নিজের খেলা উপভোগ করতাম, এখন ওদের (বাবরদের) খেলা দেখা উপভোগ করি।’
তবে অনেক ভক্তের কমেন্ট, দলের নয়; আফ্রিদি আসলে জামাইয়ের খেলা দেখতে এসেছেন।
শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসার সঙ্গে যে বিয়ে ঠিক হয়ে আছে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির! সম্পর্কটা তো শ্বশুর-জামাই-ই। ভক্তরা সেটিই বলতে চেয়েছেন।
আজ শাহিন আফ্রিদি দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসতেই টিভি ক্যামেরা খুঁজে নেয় শহীদ আফ্রিদিকে। জায়ান্ট স্ক্রিনে ‘দুই আফ্রিদিকে’ হাসতে দেখে দর্শকেরাও মজা পান।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩৯ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে