
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে প্রথমে আকিল হোসেন না থাকলেও পরে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। দুই ওয়ানডে খেলে নিয়েছিলেন ৬ উইকেট। কিন্তু ঠিক তার পরের সিরিজেই জায়গা হলো না আকিলের।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। যথারীতি এই সিরিজও উইন্ডিজকে নেতৃত্ব দেবেন হোপ। পেসার ইয়োহান লেইন ও শামার স্প্রিঙ্গার প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এই সিরিজ দিয়ে ছয় বছর পর ওয়ানডে দলে ফিরেছেন জন ক্যাম্পবেল। ওয়ানডেত সবশেষ ২০১৯ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেবার ১৩৭ বলে ১৭৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন ক্যাম্পবেল।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ম্যাথু ফোর্ড আছেন ওয়ানডে সিরিজেও। কিন্তু ওয়ানডেতে ফোর্ড সবশেষ খেলেছেন এ বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড সিরিজ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ ওয়ানডে খেলেছে মিরপুরে গত মাসে বাংলাদেশের বিপক্ষে। আকিলের মতো বাংলাদেশ সিরিজের দলে থাকা গুড়াকেশ মতি, র্যামন সিমন্ডস ও ব্র্যান্ডন কিং বাদ পড়েছেন কিউই সিরিজ থেকে। সিমন্ডস চোট থেকে সেরে উঠতে পারেননি। খেলা হয়নি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও। তবে হোপের পাশাপাশি বাংলাদেশ সিরিজের দলে থাকা আলিক আথানাজ ও আকিম আগুস্তে নিউজিল্যান্ড সিরিজেও জায়গা ধরে রেখেছেন। আগুস্তের ওয়ানডে অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষেই।
অক্টোবরে ঘরের মাঠে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরের ঘূর্ণি উইকেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তাঁর ইকোনমি ছিল ৪.৬৭। রিশাদের পরই দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন আকিল হোসেন। আকিলের ইকোনমি ছিল ৪.১। এবার এই বাঁহাতি স্পিনারকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে উইন্ডিজ। ক্রাইস্টচার্চে ১৬ নভেম্বর শুরু হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানড ১৯ ও ২২ নভেম্বর হবে নেপিয়ার ও হ্যামিল্টনে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে