
দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৪ সালে দারুণ পারফর্ম করে ফাইনাল খেলেছিল দলটি। যদিও সেবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল বাংলাদেশ। অতীত পেছনে ফেলে এবার নতুন কিছুর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’।
এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে ১১ দল। আয়োজক সংস্থা নর্দার্ন টেরিটরি ক্রিকেট জানিয়েছে, ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের পূর্ণ সূচি এবং সব দলের নাম প্রকাশ করা হবে। এরই মধ্যে বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহিনস (পাকিস্তান ‘এ’ দল) ও নেপাল জাতীয় ক্রিকেট দলের নাম নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয়বার খেললেও টানা তৃতীয়বার খেলবে পাকিস্তান শাহিনস। দুই দল মুখোমুখি হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আগামী ১৪ আগস্ট। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও ডারউইনে ফিরতে পারছি বলে আমরা আনন্দিত। খুব দ্রুতই এই টুর্নামেন্টটি আমাদের বর্ষপঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেশাদার দলের বিপক্ষে খেলে আমাদের উদীয়মান ক্রিকেটারদের দারুণ অভিজ্ঞতা হবে। এটা আমাদের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকেও সহায়তা করবে।’
বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের ম্যাচটির দিকে মূলত তাকিয়ে সুজন। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে আমাদের চলমান অংশীদারত্ব খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার যে অভিন্ন লক্ষ্য, এটা তারই প্রতিফলন। আমরা বিশেষ করে ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছি। সেখানে বাংলাদেশের উঠতি ক্রিকেটারদের প্রতিভা বিকাশের জন্য বড় একটি মঞ্চ তৈরি হবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে