গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচে চাপের মুখে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে আর সে ভুলের পুনরাবৃত্তি করতে চান না লিটন দাস। ভুল শুধরে দারুণ কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ দলপতি।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হেসেখেলে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম দুই ম্যাচের হিসেব ভিন্ন ছিল। জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হেরে গেছে ফিল সিমন্সের শিষ্যরা। লিটনের চাওয়া, আয়ারল্যান্ড সিরিজেও ক্রিকেটাররা চাপের মুখে পড়ুক। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির জন্য সব ধরনের পরিস্থিতি থেকে দলের ঘুরে দাঁড়ানো দেখতে চান তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমি চাই যে আয়ারল্যান্ড সিরিজেও আমাদের খেলোয়াড়রা চাপের মুখে পড়ুক। কিন্তু চাপের মুখে পড়ে আমরা সবশেষ সিরিজটা জিততে পারিনি। এবার চেষ্টা করব এমন চ্যালেঞ্জের মুখে থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।’
আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতেই শেষ হাসি হেসেছে তারা। বিপরীতে দুটি ম্যাচ জিতেছে আইরিশরা। বাকি ম্যাচটিতে ফল হয়নি। পরিসংখ্যান কিংবা নিজেদের শক্তির উপর বিশ্বাস–যেকোনো বিবেচনায় বেশ আত্মবিশ্বাসী লিটন। সফরকারীদের সঙ্গে দাপুটে একটি সিরিজের অপেক্ষা আছেন তিনি। তাই বলে আয়ারল্যান্ডকে খাটো করে দেখার পক্ষে নন লিটন।
তিনি বলেন, ‘অবশ্যই সম্ভব। আমাদের যে টিম আছে, আমাদের যে শক্তি আছে, তাতে আমরা যদি নিজেদের দিনে শতভাগ দিতে পারি তাহলে অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। তবে এটাও সত্যি যে সব দলকেই সম্মান করতে হবে। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তাদের পক্ষেই ফল আসবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে