
নারী ওয়ানডে বিশ্বকাপে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। টানা জয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। মাঠের খেলায় দারুণ সময় পার করলেও বাইরের একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আলিশা হ্যালি, বেথ মুনিদের শিবিরে।
লিগ পর্বে আয়োজক ভারত ও বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচ দুটি হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপাত্তনমে। সেখানেই ঘটে অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে ইঁদুরের কবলে পড়ে তাসমান পাড়ের দলটি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনমের একটি হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন অজিরা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দেয়। ইঁদুর দেখে ভয় পেয়ে যান ক্রিকেটাররা।
ইঁদুর হাজির হওয়ায় ডাইনিং রুমে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন ক্রিকেটার চিৎকার করেন। ইঁদুর থেকে বাঁচতে অনেকেই আবার চেয়ারে উঠে বসেন। পরিস্থিতি সামাল দিতে হাজির হন হোটেল কর্মীরা। ইঁদুর ধরার চেষ্টা করেও সফল হতে পারেননি তাঁরা। ইঁদুরটি ডাইনিং রুমের চারপাশে দৌড়াদৌড়ি করতে থাকে। তাতে করে পরিস্থিতি আরও খারাপ হয়।
সেই অপ্রত্যাশিত মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভিডিওতে ক্রিকেটাররা নিজেদের বাজে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম ইঁদুর চলে গেছে। কিন্তু এটা যায়নি। ইঁদুরটি আবার ফিরে আসে। আমরা সবাই চিৎকার করে উঠেছিলাম।’ ইঁদুর কাণ্ডের পর টুর্নামেন্ট চলাকালীন অস্ট্রেলিয়ান দল যে হোটেলে অবস্থান করছে তার পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে নারী বিশ্বকাপের আয়োজক ভারত এবং হোটেল কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
৬ ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১ পয়েন্ট। সবার আগে শেষ চারের টিকিট পেয়েছে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল মধ্যপ্রদেশের হলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১৩ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে