
কানপুর টেস্টে শুক্রবার ম্যাচের প্রথম দিন থেকেই ছিল বৃষ্টির বাগড়া। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটা বলও মাঠে গড়াতে পারেনি। তিন দিনের ৯ সেশনের প্রায় ৮ সেশন হয়েছে বাতিল। তবে আজ চতুর্থ দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা মাঠে গড়িয়েছে। ম্যাচ অফিশিয়ালরা জানিয়েছেন, আজ দিনের আলো ঠিকমতো পাওয়া গেলে অনন্ত ৯৮ ওভার খেলা চালিয়ে যাবেন তাঁরা।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় আজ শুরু হয়েছে ম্যাচ। দিনের খেলায় শুরুতে ভারত অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন ভারতীয় পেসার আকাশ দীপের হাতে। অন্য প্রান্তে যথারীতি আক্রমণে জসপ্রীত বুমরা। বাংলাদেশের ইনিংসে ৪১তম ওভারের দ্বিতীয় বলে বুমরার একটি আউটসাইডের ইন কাটারে বিভ্রান্ত হয়ে বোল্ড হন মুশফিক। তাতে ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিক ও মুমিনুল হকের ৩২ রানের জুটি। ১১ রান করে আউট হয়েছেন মুশফিক।
মুশফিকের বিদায়ের পর ৬ নম্বরে সাকিবের জায়গায় ব্যাট করতে নামেন লিটন দাস। নেমেই স্বভাবসিদ্ধ ওয়ানডে স্টাইলে ব্যাট করতে শুরু করেন। ম্যাচের ৪৩ ওভারে বুমরাহর এক ওভারে তিনটি চারে তুলে নেন ১২ রান। ম্যাচের ৪৬ ওভারে বোলিংয়ে পরিবর্তন আসে। আকাশ দীপের জায়গায় মোহাম্মদ সিরাজ আক্রমণে আসেন। প্রথম বলেই শর্ট লেন্থের একটি বল ব্যাট ঘেঁষে থাই প্যাডে আঘাত লেগে লাফিয়ে ওঠা বল জয়সওয়াল ধরলে আউটের আবেদন করেন। আবেদনে সারা দিয়ে ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো আউট দিলেও রিভিউ নিয়ে বেচেঁ যান মুমিনুল। সিরাজের করা পরের বলেই পুল করে বাউন্ডারি মেরে ১১০ বলে ফিফটি তুলে নেন। চেন্নাই টেস্টে ব্যর্থ মুমিনুল (০ ও ১৩) এদিন নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন। পেলেন টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি।
বৃষ্টির কারণে কানপুরের টেস্ট ম্যাচের আয়ু ছোট হয়ে যাওয়া শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে খেলতে থাকে ভারত। পেসাররা যখন বোলিংয়ে এসেছেন, তখন রাখা হয়েছে পাঁচ স্লিপ, যা আক্রমণাত্মক ফিল্ড সেটআপের পক্ষেই কথা বলে।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে