
সবশেষ এশিয়া কাপে প্রথমবার সুযোগ পেয়ে ইতিহাস গড়েছিল নেপাল। এবার এশিয়ান গেমসে অনন্য কিছু রেকর্ড গড়েছে তারা। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রানের রেকর্ড গড়েছে হিমালয়ের দেশ।
মঙ্গোলিয়ার বিপক্ষে আজ এশিয়া গেমসে এই রেকর্ড গড়েছে নেপাল। টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩১৪ রানের পাহাড় গড়ে তারা। ৩০০ রানের রেকর্ড আর কোনো দলের নেই। আগের সর্বোচ্চ ২৭৮ রানের কীর্তি ছিল রশিদ খান-মোহাম্মদ নবীদের দল আফগানিস্তানের।
সর্বোচ্চ রানের রেকর্ডেই শেষ হয়নি নেপালের কীর্তি, রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানের জয়টিও পেয়েছে তারা। প্রতিপক্ষ মঙ্গোলিয়াকে মাত্র ৪১ রানে অলআউট করে ২৭৩ রানের জয় পেয়েছে নেপাল। সব মিলিয়ে আগের রেকর্ডটি ছিল চেক প্রজাতন্ত্রের, ২৫৭ রানের।
দলীয় রেকর্ড গড়তে যাঁরা অবদান রেখেছেন তাঁদের কীর্তিও কম নয়। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির দুই রেকর্ডই এখন নেপালের ব্যাটারদের দখলে। নিজেদের ইনিংসের তৃতীয় ব্যাটার হিসেবে ব্যাটিং করতে নেমে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কুশল মল্ল। ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাঁর বিধ্বংসী ইনিংসটি শেষ পর্যন্ত থেমেছে ৫০ বলে ১৩৭ রানে। ইনিংসটি সাজিয়েছিলেন ৮ চার ও ১২ ছক্কায়। দেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ডও গড়েছেন তিনি।
কুশলের দ্রুততম সেঞ্চুরির মধ্য দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের এক জায়গা থেকে বাংলাদেশের দুর্নাম ঘুচেছে। বাংলাদেশের বিপক্ষে ২০১৭ সালে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার। ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন কিলার মিলার নামে পরিচিত এই ব্যাটার। অবশ্য তিনি একাই দ্রুততম সেঞ্চুরি মালিক ছিলেন না, তাঁর সঙ্গে একই বছর ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান রোহিত শর্মাও। সমান বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।
রোহিতকে যেমন পেছনে ফেলেছেন কুশল, তেমনি তাঁর সতীর্থ দীপেন্দ্র সিং ভারতের সাবেক ব্যাটার যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙেছেন। এত দিন ১২ বলে ফিফটি করে দ্রুততম অর্ধশতকের মালিক ছিলেন যুবরাজ। এবার তাঁকে পেছনে ফেলে রেকর্ড গড়েছেন আরেক সিং দীপেন্দ্র। ৯ বলে ফিফটি করেন দীপেন্দ্র। ৫২০ স্ট্রাইকরেটে ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে কোনো চার না থাকলেও ছক্কা মারেন ৮টি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে