২০২৩ সালের পরের চক্রে টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া শুরু করছে আইসিসি। এরই মধ্যে এই টুর্নামেন্টগুলোর একক ও যৌথ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ। এই ১৭ দেশের মধ্যে বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশ তো আছেই। আছে নামিবিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান ও যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটের উঠতি দেশগুলোও।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নারীদের আইসিসি টুর্নামেন্ট ও অনূর্ধ্ব–১৯ দলের আইসিসির টুর্নামেন্ট আয়োজন করবে কোন কোন দেশ, সেই সিদ্ধান্ত আসবে এই বছরের যেকোনো সময়। ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত—এই আট বছরে ছেলেদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে আরও আটটি টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। এই টুর্নামেন্টগুলোর আয়োজক হতে আইসিসি সদস্য দেশগুলোকে প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। সেই প্রাথমিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ।
সদস্য দেশগুলোর এমন সাড়া দেখে আইসিসি খুশি। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘২০২৩-পরবর্তী আইসিসির টুর্নামেন্ট আয়োজন করতে সদস্য দেশগুলো আগ্রহ দেখে আমরা আনন্দিত। এই প্রক্রিয়ায় আয়োজক সংখ্যা বাড়াতে ও বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে সমর্থকগোষ্ঠী তৈরির সুযোগ করে দেবে। আমরা এখন এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাব। আইসিসির বোর্ড কর্তারা চলতি বছরেই আয়োজক চূড়ান্ত করবে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে