
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই। কিন্তু রোহিত অবসরের কোনো ঘোষণা দেননি। উল্টো সাফ জানিয়ে দিয়েছেন, অবসর নিয়ে যেন কোনো গুজব না ছড়ায়।
ম্যাচশেষে রোহিতের সংবাদ সম্মেলন চলল প্রায় আধঘণ্টা। যখনই আসন ছাড়বেন, ঠিক তাঁর আগেই সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
ভারতের জয়ের ভিত গড়ে দেন রোহিতই। ৮৩ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচসেরা পুরস্কারও তুলেছেন হাতে। ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বসিত রোহিত বলেন, ‘দারুণ লাগছে জিততে পেরে। পুরো প্রতিযোগিতা জুড়েই আমরা ভালো খেলেছি। ফাইনালেও জেতার অনুভূতিটা বাকিগুলোর থেকে আলাদা। যেভাবে খেলেছি সেটা বাড়তি তৃপ্তি দিচ্ছে।’
দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে আগ্রাসী ব্যাটিং করা যেকোনো ব্যাটারের জন্যই কঠিন। সেখানে রোহিত অনায়াসে নিজের স্বমেজাজে ব্যাট চালিয়েছেন। ম্যাচশেষে বললেন, ‘অনেকেই জানেন, আমার স্বাভাবিক খেলা নয় এটা। কিন্তু এই ধাঁচেই খেলতে চেয়েছিলাম। যখন আপনি আলাদা কিছু করছেন, তখন দল এবং কোচদের সমর্থন খুব দরকার হয়। আগে রাহুল (দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। এখন গৌতি (গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওরা দু’জনেই আমাকে সমর্থন করেছে। তাই আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। গত কয়েক বছর অন্যভাবে খেলেছি। এখন অন্য ভাবে খেলে ফলাফল পাচ্ছি।’
কীভাবে সফল হলেন সেটাও স্পষ্ট করলেন রোহিত, ‘সবার আগে বুঝতে হবে পিচ কী রকম। সেই অনুযায়ী খেলতে হবে। আজ (গতকাল) প্রথম পাঁচ-ছয় ওভার কীভাবে খেলব সে ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল। আগে আগ্রাসী খেলতে গিয়ে আউট হয়েছি। তবে শট মারার ধরনের ওপর অনেক কিছু নির্ভর করছে। দলের ব্যাটিং গভীরতা আমাকে আরও স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেয়। জাদেজার মতো ক্রিকেটার আট নম্বরে খেলতে নামছে। এটাই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে বাধ্য।’

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১০ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে