সোনালি ঝাকড়া চুল, স্লিংগিং বোলিং অ্যাকশন কিংবা বলে চুমু খেয়ে লম্বা রানআপ-লাসিথ মালিঙ্গার কথা মনে পড়লে সবার আগে এ ছবিগুলোই চোখের সামনে ভেসে উঠবে।
তবে এই অসাধারণ দৃশ্যের অবতারণা আর কখনোই হবে না। ১৭ বছরের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনকে যে বিদায় বলে দিয়েছেন মালিঙ্গা।
মাঠের ক্রিকেটে দুরন্ত মালিঙ্গার বিদায়টা হলো খুব সাদামাটা। ফেসবুকে একট ভিডিও বার্তায় কী নির্লিপ্ত বিদায় তাঁর। বিদায়লগ্নে ৩৮ বছর বয়সী তারকা বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে গত ১৭ বছর ধরে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি, তা আর ক্রিকেট মাঠে প্রয়োজন নেই।'
বয়সের ভারে যে ফিটনেস, গতি, ক্ষিপ্রতা, দুরন্তপনা কিছুই আর আগের মতো ছিল না মালিঙ্গার। ক্রিকেটকে আর দেওয়ারও ছিল না। সবাইকে কখনো না কখনো থামতে হয়। মালিঙ্গাও তাই থেমে গেলেন। কদিন আগে আরেক ফাস্ট বোলিং সম্রাট ডেল স্টেইনের 'স্টেইন গান' যেভাবে থেমে গেল।
তবে ক্যারিয়ার শেষে নিজেকে অনন্য উচ্চতায় ঠিকই নিয়ে গেছেন মালিঙ্গা। লঙ্কান এই কিংবদন্তি যখন সব ধরনের ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন নামের পাশে কত-শত অর্জন।
মালিঙ্গার উল্লেখযোগ্য কীর্তিগুলো দেখে নেওয়া যাক-
* আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি
* আইপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি
* আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক
* শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক
* টি-টোয়েন্টিতে ইয়র্কারে সবচেয়ে বেশি উইকেট
* টি-টোয়েন্টিতে ফিল্ডারদের সহায়তা ছাড়া সবচেয়ে বেশি উইকেট
* আইপিএল ইতিহাসের সেরা ডেথ বোলার (ইকোনোমি রেটের হিসেবে)
* বিগ ব্যাশ ইতিহাসের সেরা বোলিং ফিগার (৭ রানে ৬ উইকেট)
* টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি
* সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়াদের তালিকায় দ্বিতীয়
* ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চার বলে চার উইকেট পাওয়া একমাত্র বোলার
* টি-টোয়েন্টিতে দুবার হ্যাটট্রিক করা একমাত্র বোলার
* একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তিনটি হ্যাটট্রিক
* ওয়ানডেতে ৯ম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে বিশ্ব রেকর্ড (১৩২ রান)

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে