
খালেদা জিয়ার অবস্থা এখন সংকটাপন্ন। ৮০ বছর বয়সী এই নেত্রীর সুস্থতা কামনায় দোয়া চাইছেন বিএনপির নেতাকর্মীরা। তামিম ইকবালের চাওয়া রাজনৈতিক পরিচয় ভুলে খালেদার জন্য যেন সবাই দোয়া করেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদাকে এখন লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপির চেয়ারপারসন যেন দ্রুত সুস্থ হয়ে যান, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তামিম। বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটার গত রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদাকে দেখার পর সংবাদমাধ্যমকে বলেন, ‘চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। আমার একটা বার্তাই থাকবে সবার কাছে। এই জিনিসটাকে আমরা কেউ রাজনৈতিকভাবে না দেখে আমরা সবাই জানি, তিনি দেশের জন্য কত কিছুই করেছেন। তিনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব, অনুরোধ করব সবাইকে যে জিনিসটা রাজনৈতিকভাবে না দেখে সবাই তাঁর জন্য দোয়া করুন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে যান। যেমন আমরা চাই সবাই, যত দ্রুত তিনি ভালো হয়ে যান, সেই অবস্থায় এখন তিনি নেই। তবে ধীরে ধীরে হয়তো তার উন্নতি হচ্ছে।’
এ বছরের মার্চে ডিপিএল খেলার সময় হঠাৎই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। গতকাল এভারকেয়ার হাসপাতালে তামিমের মনে পড়েছে ৯ মাসের পুরোনো দুঃসহ স্মৃতি। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন,
‘আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম, তাঁর পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন। যতটা সম্ভব, ততটা সহায়তা তাঁর (খালেদা জিয়া) পরিবারের সদস্যরা করেছিলেন। আমার একটা দায়িত্ব ছিল আর আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে তাকে একবার দেখে যাই। সিসিইউতে আছেন বলে তাঁর সঙ্গে দেখা হওয়া সম্ভব না।’
কদিন আগেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তামিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশের সাবেক প্রধানমন্ত্রীর হাস্যোজ্জল ছবি পোস্ট করে তামিম লিখেছিলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’ফুসফুস ও হৃদ্যন্ত্রের সংক্রমণ নিয়ে ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। নোয়াখালীর হাতিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে গত রাতে কোরআন খতম, হাফেজদের মাঝে কোরআন শরিফ বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে