
ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে গতকাল পাকিস্তানের জয় একরকম নিশ্চিতই ছিল। কারণ, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে জিততে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের দরকার ছিল ৪ রান। মুহূর্তেই সব সমীকরণ পাল্টে দেন আয়ারল্যান্ডের জেন ম্যাগুয়ার।
শেষ বলে ৪ রানের সমীকরণ মোকাবিলা করার সুযোগটুকুই গতকাল পেয়েছেন ম্যাগুয়ার। বোলিংয়ে তখন পাকিস্তানের সাদিয়া ইকবাল। আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। শেষ ওভার করতে এসে প্রথম পাঁচ বলে তিনি ৫ রান খরচ করেছেন। পঞ্চম বলে আয়ারল্যান্ডের অ্যাভা ক্যানিংকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাদিয়া। শেষ বলে সাদিয়ার ফুলটস বল উইকেট থেকে বেরিয়ে এসে সোজা সাইটস্ক্রিনে উড়িয়ে মারেন ম্যাগুয়ার। এই ছক্কায় বিরল রেকর্ডটা গড়ে ফেললেন ম্যাগুয়ার। নারী-পুরুষ ক্রিকেটার মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে ম্যাচ জয়ের কীর্তি গড়লেন ম্যাগুয়ার। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জয়ের উদাহরণ অনেক থাকলেও কোনোটিতেই ব্যাটার ইনিংসের প্রথম বল হিসেবে খেলেননি।
ম্যাগুয়ারের ছক্কায় ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় আয়ারল্যান্ড। শেষ বলে পাওয়া আইরিশদের এই জয়ে ম্যাচসেরা হয়েছেন রেবেকা স্টোকেল। ছয় নম্বরে নেমে ১৬ বলে ৪ চারে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টোকেল। ১৬৯ রানের লক্ষ্যে নামা আয়ারল্যান্ডের ইনিংস সর্বোচ্চ স্কোর ওর্লা প্রেন্ডারগার্স্ট। ৩৪ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কায় ৫১ রান করেন তিনি। পাকিস্তানের রামিন শামীম নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল।
এর আগে টস জিতে ব্যাটিং করা পাকিস্তান ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৬৮ রান করেছে। ইনিংসে সর্বোচ্চ ৩৩ রান করেছেন শাওয়াল জুলফিকার। পাকিস্তানি এই ওপেনার ২৭ বল খেলে পাঁচটি চার মেরেছেন। আয়ারল্যান্ডের ক্যারা মুরে ও লারা ম্যাকব্রাইড নিয়েছেন দুটি করে উইকেট। শেষ বলে ৪ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে আইরিশরা। ডাবলিনে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-আয়ারল্যান্ড।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে