এবারের আইপিএলে বিধ্বংসী রূপে হাজির হয়েছেন অভিষেক শর্মা। কতটা বিধ্বংসী সেটা একটা পরিসংখ্যান দিলেই বুঝতে পারবেন আপনারা। টুর্নামেন্টে কমপক্ষে ৪০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২০৫.৬৪ স্ট্রাইকরেট তাঁর।
২০১.৮৯ স্ট্রাইকরেটে অভিষেকে পরেই আছেন টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারের ওপেনিংয়ের সঙ্গী ট্রাভিস হেড। দুজনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা প্রতিপক্ষের বোলাররা। যার সর্বশেষ সাক্ষী লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলারর। তাঁদের ওপর রাজত্ব করেই সানরাইজার্স হায়দরাবাদকে রেকর্ড জয় এনে দিয়েছে দুই ওপেনার। ঘরের মাঠে প্রতিপক্ষের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ৬২ বল হাতে রেখে ১০ উইকেটের জয় পেয়েছে হায়দরাবাদ।
আইপিএলের ইতিহাসে (১০০ কিংবা তার চেয়ে বেশি রানের লক্ষ্য) রান তাড়া করার লক্ষ্যে নেমে সর্বোচ্চ বল হাতে রেখে জয় পাওয়ার রেকর্ড এটি। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ১৬৭ রান টুর্নামেন্টের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চও। হায়দরাবাদকে এমন স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার ম্যাচে ৩০ বলে ৮৯ রানের বিধ্বংসী ব্যাটিং করেছেন হেড। ২৯৬.৬৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সমান ৮ চার ও ছক্কায় সাজিয়েছেন তিনি। তাঁর সঙ্গী অভিষেক খেলেছেন ২৮ বলে ৭৫ রানের ইনিংস। ২৬৭.৮৫ স্ট্রাইকরেটের অপরাজিত ইনিংসটিতে ৮ চারের বিপরীতে ৬ ছক্কা ছিল। রাজীব গান্ধী স্টেডিয়ামের হাজারো দর্শককে আনন্দ দেওয়া ইনিংসটি গ্যালারিতে বসে দেখার কথা ছিল অভিষেকের মা-বাবারও। কিন্তু হায়দরাবাদের ব্যাটার প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করতে ভুল না করলেও টিকিট কাটতে ভুল করেছেন। যার বলি হিসেবে তাঁর দুর্দান্ত ইনিংসটি মাঠে বসে দেখতে পারেননি ভারতীয় ব্যাটারের মা-বাবা।
ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাই ফোনে বাবা-মার কাছে ভিডিও কলে হয়তো ক্ষমাই চেয়ে নিয়েছেন অভিষেক। ম্যাচ শেষে ব্রডকাস্টার তাঁর কাছে জানতে চাইলে ভুল টিকিট কাটার বিষয়টি নিজের মুখে জানান ২৩ বছর বয়সী উদীয়মান ব্যাটার। তিনি বলেছেন, ‘ম্যাচের পর মা-বাবার সঙ্গে কথা বলছিলাম। ম্যাচটি দেখার কথা ছিল তাঁদের। কিন্তু দুর্ভাগ্যবশত আমি হায়দরাবাদের টিকিট কাটার বদলে অমৃতসারের টিকিট কাটি।’ অর্থাৎ, নিজেদের বাড়ির টিকিট কাটেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে