
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায় শেষ হয়েছে এ মাসের শুরুতে। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করে অ্যাডহক কমিটি। তামিম ইকবাল বিসিবির সেই অ্যাডহক কমিটির সভাপতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সদস্যের তালিকায় অবশ্য এখনো তামিমের নাম ওঠেনি।
বোর্ড পরিচালকদের নাম দেখা যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটেই। সাধারণত প্রতিটি পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ড প্রধানেরাই আইসিসির বোর্ড সদস্য নির্বাচিত হন। বোর্ড পরিচালক হিসেবে বুলবুলের নাম ছিল বোর্ড সদস্যদের তালিকায়। এনএসসি আগের বোর্ড ভেঙে দেওয়া তিনি এখন আর বিসিবি সভাপতি নেই। যদিও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় তাঁর নাম আছে। দাপ্তরিক ও আইনগত প্রক্রিয়ার কারণে এখনো তামিমের নাম হালনাগাদ করা হয়নি আইসিসির ওয়েবসাইটে। মাইক বিয়ার্ড, রিচার্ড ফ্রিউডেনস্টেইন অস্ট্রেলিয়ার এই দুই জন আইসিসির বোর্ড সদস্য। আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তানের থেকে আছেন মিরওয়াইজ আশরাফ, রজার টুজ ও মহসিন নাকভি।

শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে।
অস্ট্রেলিয়া, ভারতের মতো শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের দুজন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। শ্রীলঙ্কার আছেন শাম্মি সিলভা ও বান্দুলা দিসানায়েকে। যেখানে কদিন আগে এসএলসির এক সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, দেশটির সরকার ক্রিকেটের নির্বাহী কমিটিকে এক সপ্তাহের মধ্যেই সরে দাঁড়াতে বলেছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে আলোচনায় থাকা এসএলসিকে নতুন প্রশাসনের অধীনে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চতুর্থ মেয়াদে নির্বাচিত শাম্মি সিলভা এখন এসএলসির সভাপতি। এখন আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে কি না, সেটাই দেখার।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে