শেন ওয়ার্নের মৃত্যুর খবরটি ক্রীড়াপ্রেমীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল। কিন্তু ওয়ার্নের মৃত্যুকে আকস্মিক ঘটনা নয় বলে দাবি করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চিকিৎসক পিটার ব্রাকনার। একসময় ব্রাকনার দীর্ঘদিন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন।
ওয়ার্নের মৃত্যুর পরপরই তাঁর পরিবার জানিয়েছিল, মৃত্যুর আগের সাত দিন তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা ও হাঁপানি ছিল। সেই সঙ্গে টানা ১৪ দিন ওয়ার্ন শুধু তরল খাবার গ্রহণ করেছিলেন ওজন কমাতে। ব্রাকনারও তাই মনে করেন, পুরো ব্যাপারটাই প্রত্যাশিত ছিল। ওয়ার্নের মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়।
ব্রাকনার বলেন, ‘ওয়ার্নির যদি হৃদরোগ থেকে থাকে, তাহলে থাইল্যান্ডে রাতারাতি কিছু ঘটেনি। গত ২০ থেকে ৩০ বছর ধরে ও নিয়মিত ধূমপান করেছে। খাদ্যাভ্যাসেও সমস্যা ছিল। সঙ্গে আরও অনেক অনিয়ম করত। তাই আবারও বলছি, ওয়ার্নির ক্ষেত্রে আকস্মিক কিছু হয়েছে বলে আমি অন্তত মনে করি না।’
ওয়ার্নের মৃত্যুর পর তাঁর একসময়ের সতীর্থ ইয়ান হিলিও জানিয়েছিলেন, ওয়ার্নকে নিয়ে তাঁর ভয় ছিল বেপরোয়া জীবনযাপনের জন্য। যে কারণে প্রথম দুঃসংবাদটা পেয়ে তিনিও তেমন অবাক হননি! দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলার সৌজন্যে হিলিও খুব কাছ থেকে দেখেছেন ওয়ার্নকে।
হিলি বলেছেন, ‘ওর অসময়ে চলে যাওয়াটা আমাকে অন্তত বিস্মিত করেনি! ওয়ার্নি কখনোই নিজের শরীরের যত্ন নিত না। তাই ওর শারীরিক অবস্থার ভালো-খারাপ চলতেই থাকত। আমি জানি ত্বকে ঠিকঠাক ক্রিমও লাগাত না। ভেবেছিলাম, ত্বক নিয়ে না পরে বড় সমস্যায় পড়ে। তবে মাত্র ৫২ বছরেই বন্ধু চলে যাবে ভাবিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৩০ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে