বলছেন ক্রীড়া উপদেষ্টা

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, ‘উদাহরণ আছে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু বদল করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক চাপ প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’
আসিফ নজরুল আরও বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলোর জন্য ভারতে দল পাঠাবে না বলে আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে বিসিবি। তবে আইসিসির চাওয়া, নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতেই বিশ্বকাপ খেলুক বাংলাদেশ। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেও বিসিবিকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
সবশেষ গত ১৭ জানুয়ারি ঢাকায় এসেছিলেন আইসিসি এক প্রতিনিধি। ভারতে তেমন একটা নিরাপত্তা শঙ্কা নেই বলে বিসিবিকে আশ্বস্ত করেছেন তিনি। তাতেও কাজের কাজ হয়নি। বরাবরের মতো নিজেদের সিদ্ধান্তে অটুট বিসিবি। বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি।
এরই মধ্যে গত পরশু বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, বিসিবিকে ২১ জানুয়ারির পর্যন্ত সময়ে বেঁধে দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না আসলে বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে আইসিসির সঙ্গে কোনো কথাই হয়নি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে