
আইপিএল, পিএসএলের কারণে প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ তৈরি হয়েছিল। তবে এবার আর তা হলো না।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত ২৭ এপ্রিল তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই বাংলাদেশ ছিল দুর্দান্ত। সেই ম্যাচে তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দুটি ক্যাচ চোখে লেগে থাকার মতো। একই মাঠে ২৭ এপ্রিল প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। কিন্তু আজ মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ৬ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করে কিউইরা। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন বলেন, ‘শেখার কোনো শেষ নেই। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে আমরা যেমন ভালো ফিল্ডিং করেছি, তেমনি কিছু ক্যাচও ড্রপ করেছি। এই ভুলগুলো যত কমিয়ে আনা যায় ততই ভালো।’
আজ টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৪.৪ ওভারে ৩ উইকেটে ৩৫ রানে পরিণত হয় বাংলাদেশ। এরই মধ্যে বৃষ্টির বাগড়ায় ১৫ ওভারে নেমে আসে ইনিংস। তবে ৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ১৪.২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে লিটন-তাওহীদ হৃদয়ের ২২ বলে ২৮ রানের জুটিটাই স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ। হৃদয় করেন সর্বোচ্চ ৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন লিটন।
প্রথম টি-টোয়েন্টিতে ক্যামিও ইনিংস খেলে দলকে জেতালেও সেটা এবার করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী। মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে দায়িত্বজ্ঞানহীন শট খেলে ৩ রানে আউট হয়েছেন। আট নম্বরে নামা মোহাম্মদ সাইফুদ্দিন গোল্ডেন ডাক মেরেছেন। আর সাত নম্বরে নেমে শেখ মেহেদী হাসান ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। লোয়ার অর্ডারের ব্যাটারদের কাঠগড়ায় তুলে লিটন বলেন, ‘টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক খেলা প্রয়োজন। আমাদের লোয়ার অর্ডার থেকে যদি আরও কিছু রান আসত, তবে সেটি দলের জন্য অনেক সহায়ক হতো। গত দুটি সিরিজেই পাঁচ-ছয়টি উইকেট যাওয়ার পর নিচের দিক থেকে তেমন রান আসেনি। সাদা বলের ক্রিকেটে উন্নতি করতে হলে এই জায়গায় কাজ করতে হবে।’
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানাদের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনকে নেওয়া হয়েছিল। রিপন ২০২৩ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন ম্যাচ খেলেও সেই ম্যাচগুলো ছিল এশিয়ান গেমস ক্রিকেটে। আর সাকলাইন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বোলিংয়ের পাশাপাশি শেষের দিকে ঝড় তুলতেও পারেন তিনি।
রিপনকে দুই ম্যাচ খেলানো হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা বেঞ্চে বসে কেটেছে সাকলাইনের। এ ব্যাপারে মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টি শেষে লিটন বলেন, ‘তাসকিন এবং ফিজ আমাদের বড় সম্পদ। তবে নতুন খেলোয়াড়দেরও সুযোগ দিয়ে গড়ে তুলতে হবে। রিপন এবং সাইফুদ্দিনের মতো খেলোয়াড়দের যত বেশি গেম টাইম দেওয়া যাবে, ভবিষ্যতে বাংলাদেশ ততটাই লাভবান হবে। প্রথমত সাকলাইনকে নিয়ে বলি যদি তিনটা ম্যাচই হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। আপনি জানেন যে দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছে।’
মিরপুরে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছেন শরীফুল ইসলাম। ৩ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট। মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ই-বাইক জিতেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১৯ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে