টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি বেশ ভালোভাবেই নিল অস্ট্রেলিয়া। ধবলধোলাই করল প্রতিবেশী নিউজিল্যান্ডকে। বৃষ্টি আইনে শেষ ম্যাচ ২৭ রানে জিতে কিউইদের তাদের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অজিরা।
অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে ব্যাটিং ব্যাটিংয়ে নামার পর অজিদের তিনবার মাঠ ছাড়তে হয় বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত তাদের ইনিংস নেমে আসে ১০.৪ ওভারে। অবশ্য তুলনায় বেশ ভালো সংগ্রহ পায় তারা। ওপেনার ট্রাভিস হেডের ৩০ বলে ৩৩, ম্যাথু শর্টের ১১ বলে ২৭, গ্লেন ম্যাক্সওয়েলের ৯ বলে ২০ রানের সুবাদে ৪ উইকেটে ১১৮ রান করে অস্ট্রেলিয়া।
তবে বৃষ্টি আইন বা ডিএলএস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্যটা দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রান। সেই লক্ষ্য পেরোতে পারেনি কিউইরা। গ্লেন ফিলিপস ২৪ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেললেও তুলতে পারে ৩ উইকেটে ৯৮ রান।
২৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ-সেরা শর্ট আর সিরিজ-সেরা মিচেল মার্শ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে