জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস। ছোট সংস্করণের ক্রিকেটের বড় আসরে নিজের না থাকার কথা স্টোকস জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)।
আজ ইসিবিই বেন স্টোকসের এই খেলতে না চাওয়ার কথা জানিয়েছে। পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে নিজেকে ফিরে পাওয়াটাই তাঁর অগ্রাধিকার। যে কারণে ইংল্যান্ডের টি-টোয়েন্টি শিরোপা ধরে রাখার মিশনে যুক্ত হতে আগ্রহী নন ইংলিশ এই অলরাউন্ডার।
অবসর ভেঙে ওয়ানডেতে ফিরে স্টোকস গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। হাঁটুতে চোট থাকায় সে টুর্নামেন্টে খেলেছেন শুধু ব্যাটসম্যান হিসেবেই। বিশ্বকাপের পর শল্যবিদের ছুরির নিচে গেলেও বোলিং করার মতো অবস্থায় যেতে পারেননি। যদিও ইংল্যান্ডের গত ভারত সফরের এক টেস্টে কয়েক ওভার বোলিং করেছেন। কিন্তু বোলিংয়ে স্টোকস ছিলেন নিজের ছায়া হয়ে। সেই ছায়া থেকে বেরিয়ে আসতে চান স্টোকস। পুরোপুরি অলরাউন্ডার হিসেবে ফিরে পেতে চান নিজেকে। আর সেটিকে প্রাধান্য দিতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত তাঁর।
ইসিবির এক বিবৃতিতে বেন স্টোকস বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি এবং মনোযোগ দিচ্ছি আমার বোলিং ফিটনেস ফিরে পাওয়ার দিকে। যাতে ক্রিকেট সব সংস্করণেই আমি অলরাউন্ডারের ভূমিকায় ফিরতে পারি। তাই আমি আইপিএল এবং বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এই ত্যাগ অদূর ভবিষ্যতে আমাকে অলরাউন্ডার হয়ে উঠতে সাহায্য করবে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে