আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে প্রায়ই ওপরের সারিতে দেখা যায় পাকিস্তানি ব্যাটারদের। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ব্যাটারদের সেরা দশে দেখা যায় প্রায়ই। তবে পাকিস্তানি ব্যাটারদের ভালো অবস্থানে দেখেও খুশি নন মোহাম্মদ ওয়াসিম। পিসিবির সাবেক এই প্রধান নির্বাচকের মতে, দলের কথা চিন্তা না করে তারা ‘স্বার্থপর’ ব্যাটিং করেন।
আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যবধান কমিয়েছেন রিজওয়ান। ১৩ পয়েন্ট বেড়ে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং এখন ৮১১। সর্বশেষ টি-টোয়েন্টিতে ৯৮ রান করে অপরাজিত ছিলেন পাকিস্তানি এই ওপেনার। শীর্ষে থাকা সূর্যকুমারের রেটিং ৯০৬। অন্যদিকে তিনে থাকা বাবরের রেটিং এখন ৭৫৬।
আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা তিনে রিজওয়ান-বাবররা থাকলেও সন্তুষ্ট নন ওয়াসিম। তাঁর মতে, তাদের ব্যাটিংয়ে ভুগছে পাকিস্তান। যেখানে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে ১৮ ওভার শেষে রিজওয়ানের স্কোর ছিল ৫৬ বলে ৯১ রান। পাকিস্তান ম্যাচও হেরে গিয়েছিল শেষ পর্যন্ত। পিসিবির সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘গত পাঁচ বছর দেখা যাচ্ছে ব্যাপারটা। ৪০ থেকে ৫০ আর ৯০ থেকে ১০০ রান-এমন অবস্থা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আমাদের ব্যাটাররা ব্যক্তিগত মাইলফলকের জন্য ধীর গতিতে ব্যাটিং করে। এটা দলকে অনেক ভোগায়।’
গত সোমবার পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও সেরা তিনে ছিলেন বাবর ও রিজওয়ান। ১৬২ রান করে দুইয়ে ছিলেন রিজওয়ান ও তিনে থাকা বাবর করেছিলেন ১৩০ রান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে