সাকিব আল হাসান মানেই যেন আস্ত এক রেকর্ডবুক! ব্যাটিং-বোলিংয়ে অসংখ্য কীর্তি গড়া সাকিব আরও আগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এসব রেকর্ড গড়ার মধ্যেই আরেকটি কীর্তি হয়ে গেছে সাকিবের। বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (তিন সংস্করণ মিলিয়ে) শিকারিদের তালিকায় আছে সাকিবের নাম।
তিন সংস্করণ মিলিয়ে বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় ৫ নম্বরে আছেন সাকিব। ৩৭৮ ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের শিকার ৬২৮ উইকেট। এ তালিকায় সবার ওপরে আছেন জিমি অ্যান্ডারসন। ইংলিশ পেসার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও ব্যাটারদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচে ১১টি উইকেটও নিয়েছেন অ্যান্ডারসন। সব মিলিয়ে ৩৮৩ ম্যাচে এই ইংলিশ পেসারের শিকার ৯৩৩ উইকেট।
তালিকার দুয়ে আছেন আন্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। এই ইংলিশ পেসার ৩৩০ ম্যাচে উইকেট নিয়েছেন ৭৮৪টি। তিনে আছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ২৫০ আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন নিয়েছেন ৬৫৪ উইকেট। অশ্বিনের পর চতুর্থ স্থানে আছেন টিম সাউদি। ৩১৯ ম্যাচে এই কিউই পেসারের শিকার ৬৪৩ উইকেট।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে