দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে তিন দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ডেভিড মিলার। তবে মাঠের বাইরে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের নতুন ইনিংসটি আরও অনেক আগেই বাধার কথা ছিল। সেটা পারেননি বাংলাদেশে বিপিএলে খেলতে আসায়।
তবে মিলারের দল ফরচুন বরিশাল ফাইনালে না উঠলে বিয়েটা পরিকল্পনা অনুযায়ীই হতো। দল ফাইনালে ওঠায় তাই বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন তিনি। এই সংবাদটা পুরোনো হলেও নতুন খবর হচ্ছে, বিয়ে পিছিয়ে দেওয়ার পেছনে মোটা অঙ্কের টাকা নাকি মূল কারণ ছিল। সরাসরি না বললেও এমনই দাবি করেছেন ওয়াসিম আকরাম। ক্রিকেটের টান থেকে নয়, ৩৪ বছর বয়সী ব্যাটার টাকার জন্যই বিয়ে পিছিয়েছেন সেটিই যেন বোঝাতে চেয়েছেন আকরাম।
জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অর্থের ঝনঝনানি বেশি। এ কারণেই অনেকেই জাতীয় দলের হয়ে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি ঝুঁকছে। সেটা বোঝাতে গিয়েই মিলারের বিষয়টি টেনেছেন আকরাম। পাকিস্তানের এ স্পোর্টস টিভির জনপ্রিয় প্রোগ্রাম ‘দ্য প্যাভিলিয়নে’ তিনি বলেছেন, ‘আজ (গতকাল) একটা তথ্য জানতে পেরেছি। কারণ আজ আমাদের আলোচনা হচ্ছিল বিপিএলের জয়ী দল নিয়ে। পিএসএল শুরু হওয়ায় বিপিএল দেখা হয়নি। জানতে পেরেছি, তিন ম্যাচের জন্য ডেভিড মিলার ১৫০০০০ মার্কিন ডলার প্রস্তাব পেয়েছিল। আর এ কারণেই নাকি সে বিয়ে পিছিয়ে দিয়েছে।’ বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার টাকা।
দীর্ঘদিনের বান্ধবী হ্যারিসের সঙ্গে ৩ মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল মিলারের। তাই বিপিএলের প্লে অফের ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকায় ফেরার কথা ছিল মিলারের। কিন্তু দল ফাইনালে ওঠায় তাঁকে ছাড়েনি বরিশাল। পরে সেই বিয়ে তাঁরা করেন ১০ মার্চ। কারণ, ১ মার্চ বিপিএলের ফাইনাল খেলেই বিয়ে করতে হয়তো চাননি তিনি। সে যাই হোক শ্রেষ্ঠত্বের মঞ্চে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন হয় তাঁর দল। তিন ম্যাচ খেলে মিলার করেছিলেন ৪৭ রান।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
২২ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে