অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নতুন বলে নিয়মিত বোলিং করেছেন মেহেদী হাসান। উইকেটশিকারে পিছিয়ে থাকলেও নিয়মিত রান আটকে চাপ তৈরির কাজটা বেশ ভালোভাবেই করেছেন এই অফ স্পিন অলরাউন্ডার। মাঝে মধ্যে এনে দিয়েছেন ব্রেক থ্রুও। নতুন বলে বোলিং করাটা বেশ উপভোগ করছেন বলেই জানিয়েছেন মেহেদী। তবে একই সঙ্গে বলেছেন, ‘মার খেলে’ খারাপ লাগার কথাও।
আজ অনুশীলনের ফাঁকে ভিডিও বার্তায় মেহেদী কথা বলেছেন নতুন বলে বল করার অভিজ্ঞতা নিয়ে। নিজের অম্ল-মধুর অভিজ্ঞতার কথা জানিয়ে মেহেদী বলেন, ‘নতুন বলে বল করলে তো উপভোগ করা যায়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঝেমধ্যে মার খেলে আর উপভোগ করা যায় না।’
অবশ্য মার না খাওয়ার জন্য কীভাবে বোলিং করতে হয় সেটিও জানা আছে মেহেদীর, ‘যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, অনেক চিন্তা ভাবনা করে বল করতে হয়। কম সময়ের খেলা। তাৎক্ষনিক অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে নতুন বলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমি সফল হতে পারি, তাহলে দলের জন্য ভালো। এতে পাওয়ার প্লেটা ভালোভাবে পার করে দেওয়া যায়।’
টি–টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজের বদলে সুযোগ পাওয়ার পর থেকে দলের মূল অফ স্পিনার হিসেবেই খেলছেন শেখ মেহেদী। সেই দায়িত্বটা নিতে তৈরি থাকেন বলেও জানিয়েছেন মেহেদী, ‘দলের মূল অফ স্পিনার হিসেবে দায়িত্ব তো থাকেই। এ ছাড়াও আমাদের দলে আরও অলরাউন্ডার আছেন। রিয়াদ ভাই, মোসাদ্দেক, আফিফও অফ স্পিন করে থাকেন। মূল অফ স্পিনার হিসেবে আমার তো একটু দায়িত্ব থাকেই।’
জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড সিরিজ। কিউইদের বিপক্ষে খেলেই বাংলাদেশকে উড়াল দিতে হবে ওমানে, টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে। এভাবে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে গেলে মানসিকভাবে প্রস্তুত থাকাটাই বেশি জরুরি বলে মনে করেন এই অলরাউন্ডার, ‘আলাদা কন্ডিশনে খেলতে গেলে মাইন্ড সেট ঠিক থাকা খুব গুরুত্বপূর্ণ। আবহাওয়াও আলাদা থাকে। সে ক্ষেত্রে মানিয়ে নিতে হলে অবশ্যই অনেক বুদ্ধি করে বোলিং করতে হয়। ডানহাতি ব্যাটসম্যানরা অফ স্পিনার পেলেই চান্সটা বেশি নেয়। সেদিক দিয়ে উন্নতি করার চেষ্টা করছি। আমি ধারাবাহিকভাবে উন্নতি করতে চাই।’
বোলিংয়ের পাশাপাশি মেহেদীর কাছ থেকে ব্যাটিংয়েও ভালো কিছু প্রত্যাশা করে দল। যে কোনো পজিশনে ব্যাটিং করার জন্য তাঁকে প্রস্তুত থাকতে হচ্ছে। এ নিয়ে মেহেদী বললেন, ‘অবশ্যই ব্যাটিংয়ের ভূমিকা (নিজের) দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা ১০ রান হোক বা ৫ রান বা ২০ রান। আমি যে পজিশনে ব্যাটিং করি আসলে তখন ১০০ কিংবা ৫০ রান করার সুযোগ থাকে না। তখন ১০ রানই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি ৫ বলে বা ৬ বলে ১০ করি, দলকে অনেক এগিয়ে দেয়। অবশ্য মাঝেমধ্যে ওপরেও খেলতে হয়, তখন একটা সুযোগ থাকে। যে সুযোগটা আমি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারিনি। চেষ্টা করছি নিজের সেরাটা দেওয়ার।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে