
ঘরে ফেরার আনন্দ নিয়ে মুম্বাইয় ইন্ডিয়ানসে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর সেই আনন্দ অবশ্য মিইয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় দুয়ো ধ্বনি শুনতে হচ্ছে মুম্বাইয়ের সমর্থকদের কাছ থেকে।
অথচ হার্দিক মুম্বাইয়ে ফেরায় দৃশ্যটা ভিন্ন হওয়ার কথা ছিল। সেই রেশ শেষ হতে না হতেই এবার নেটিজেনদের ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হার্দিক। অবশ্য এ ঘটনায় কিছুটা দায় নিজেরও আছে ভারতীয় অলরাউন্ডারের। মুম্বাই বিমানবন্দরে গায়ে স্যান্ডো গেঞ্জি পরে আসায় ব্যঙ্গ-বিদ্রূপের শিকার তিনি।
মুম্বাই এয়ারপোর্টে হার্দিকের মতো সেলিব্রেটির কাছ থেকে এমনটা আসা করেননি বলে জানিয়েছেন নেটিজেনরা। অধিকাংশ নেটিজেন তাঁকে চাপরি নামে সম্বোধন করেছেন। চাপরি একটি হিন্দি অপবাদ শব্দ। এক নেটিজেন লিখেছেন, ‘নিজেকে কী ভাবে কে জানে চাপরি।’ আরেক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ধোনি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে।’ সর্বশেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনি তাঁর বোলিং টানা তিন ছক্কা হাঁকিয়েছেন সেটাই বোঝাতে যেন চেয়েছেন এই নেটিজেন। আরেক নেটিজেন আবার হার্দিকের ক্যারিয়ার শেষ বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ক্যারিয়ার শেষ।’
কাউকে কাউকে আবার পাশে পাচ্ছেন হার্দিক। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তার সম্পর্কে লোকে কী বলছে বুঝছি না। সে হার্দিক পান্ডিয়া লোক কী বলছে তা নিয়ে বিরক্ত হন না।’ আরেক জন লিখেছেন, ‘তার পছন্দকে ব্যঙ্গ করার মতো কিছু আছে বলে আমি দেখছি না?’
বিমানবন্দরে এভাবে আসাটা অবশ্য হার্দিকের নতুন নয়। এর আগেও বহুবার বিমানবন্দরে এভাবে এসেছেন ভারতীয় অলরাউন্ডার। উপমহাদেশীয় সংস্কৃতির সঙ্গে মানানসই নয় বলেই ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হচ্ছেন তিনি। এবার একটু বেশিই হওয়ার কারণ অধিনায়কত্বের সঙ্গে নিজের পারফরম্যান্সও যে ভালো নয় তাঁর। ৬ ম্যাচে ব্যাটিংয়ে ১৩১ রানের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া দলের বাজে পারফরম্যান্সেও তাঁর ওপর চাপ বেড়েছে। ৬ ম্যাচে মাত্র ২ জয় পেয়েছে মুম্বাই।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে