
সময়ক্ষেপণ করল না রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। সকালে আসা রিজা হেনড্রিকস ও ইমরান তাহিরকে বিশ্রাম না দিয়ে মাঠে নামিয়ে দিল তারা। তাঁদের আগে জিমি নিশাম ও টম মুরও গতকাল যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। কিন্তু খেলায় ভ্রমণক্লান্তির কোনো ছাপই দেখা যায়নি হেনড্রিকস-নিশামদের পারফরম্যান্সে।
ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হেনড্রিকস। শেষ দিকে তাণ্ডব চালিয়ে ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন নিশাম। তাঁদের সঙ্গে সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানরাও খেলেছেন কার্যকর ইনিংস, যার সৌজন্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে চলতি বিপিএলের সর্বোচ্চ ২১২ রানের লক্ষ্যই ছুড়ে দিল রংপুর। এবারের বিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ২১১।
বিপিএলে শেষ চার নিশ্চিত করার দৌড়ে রংপুর ও চট্টগ্রাম দারুণভাবে টিকে আছে। ইতিমধ্যে ৭টি করে ম্যাচ খেলে ৫ জয়ে সমান ১০ পয়েন্ট দুই দলের। আজ অষ্টম ম্যাচে যে দল জিতবে, শেষ চারে এক পা দিয়েই রাখবে।
টস জিতে রংপুরের অধিনায়ক সোহানের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হেনড্রিকস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে দুজনে স্কোরে জমা করেন ৪১ বলে ৬১ রান। সপ্তম ওভারে রনিকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান। ১৭ বলে ২৪ রান করেছেন রনি।
দ্বিতীয় উইকেটে রানের গতি আরও বাড়াতে থাকে রংপুর। সাকিবকে সঙ্গে নিয়ে ৩২ বলে ৬০ রানের আরেকটি দারুণ জুটি গড়েছেন হেনড্রিকস। ১৩তম ওভারে বিধ্বংসী হয়ে ওঠা এ দুই ব্যাটারকে ফেরান সালাউদ্দিন শাকিল। সাকিব ১৬ বলে ২৭ ও হেনড্রিকস ৫টি চার ও ৩ ছক্কায় করেছেন ৫৮ রান।
চতুর্থ উইকেটে তাণ্ডব চালিয়ে নিশাম-সোহান তোলেন ৪৬ বলে ৮৯ রান। সোহান ২১ বলে ৩১ ও নিশাম ৫টি চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৫১ রান করেছেন। তাতে রংপুরের সংগ্রহ হয় ৩ উইকেটে ২১১।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে