
ক্রিকেট এখনো চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আম্পায়ারিংয়ের কোর্স করছেন। আসতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে পেয়েছেন কোচের স্বীকৃতি।
আইসিসির লেভেল-৩ কোচের সার্টিফিকেট আজ পেয়েছেন আশরাফুল। এক বছরেরও বেশি সময়ের সাধনার পর ক্রিকেটের অভিভাবক সংস্থার থেকে এমন স্বীকৃতি পেলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে দুবাইয়ে আইসিসি ক্রিকেট কোচেস কোচিংয়ে ‘লেভেল থ্রি সার্টিফাইড’ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুবাই থেকে আজকের পত্রিকাকে আশরাফুল বলেন, ‘এই সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে আমার একটি স্বপ্ন পূরণ হলো। এখন আরও ভালোভাবে ক্রিকেটের সঙ্গে একনিষ্ঠ হয়ে কাজ কারতে পারব। আমার দেশে কোনো দলের হয়ে কাজের সুযোগ পেলে কাজ করব।’
গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও। লেভেল থ্রি কোচের স্বীকৃতি পাওয়ার সুখবর আশরাফুল আজ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যে দুটি ছবি পোস্ট করেছেন, দুটিতেই আছেন বুলবুল। ক্যাপশনে আশরাফুল লিখেছেন,‘আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে অত্যন্ত আনন্দিত হয়ে আমি জানাচ্ছি যে আনুষ্ঠানিকভাবে আইসিসির লেভেল থ্রি কোচ হয়েছি। এই অর্জন আমাদের ক্রিকেটের প্রতি প্যাশনের একটা সাক্ষী। ধারাবাহিকভাবে উন্নতি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার দক্ষতা সবার সঙ্গে শেয়ার করতে আমি মুখিয়ে আছি। অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর অনুপ্রেরণা দিতে আমি প্রস্তুত। ইনশা আল্লাহ,ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে ২০১২ সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল-২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। আর টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১ কোচিং কোর্স না করলেও চলে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে