
সাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
কিন্তু সাত বছরের ক্রিকেট ক্যারিয়ারে আরেকটা সেঞ্চুরি পেতেই চার বছরের অপেক্ষায় থাকতে হলো সাদমানকে। জিম্বাবুয়ের বিপক্ষে আজ সেঞ্চুরির পর দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরতেই সাদমানের কণ্ঠে কিছুটা আক্ষেপ। তবে ভালো কিছুর প্রত্যয় ভবিষ্যতে, ‘অবশ্যই (আক্ষেপ আছে)। সামনে তো ইনশা-আল্লাহ আরও সময় আছে।’
সাদমানের ব্যাট থেকে মাঝে মধ্যেই আসে ফিফটির ইনিংস, কিন্তু ধারাবাহিকতার অভাবই প্রশ্ন তুলে দেয় তাঁর টিকে থাকার জায়গাটা নিয়ে। লম্বা সময় ধরে ওপেনিং জুটি বড় হচ্ছিল না বাংলাদেশের। এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে সাদমান ওপেনিং জুটি আজ যোগ করে ১১৮ রান। সাদমান খেলেছেন ১৮১ বলে ১২০ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজের সেঞ্চুরি প্রসঙ্গে সাদমান বলেন, ‘অবশ্যই রানের জন্য খেলাটা। আমার সব সময় ইচ্ছে থাকে বড় রান করার। তো এখানেও ইচ্ছে ছিল সুযোগ এলে বড় স্কোর করার। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি যতটুকু দলের জন্য দিতে পারি।’
টেস্টই একমাত্র ভরসা। সেটি অনেকটাই সীমিত পরিসরে। তবু সেই বাস্তবতায় নিজেকে মানিয়ে নিয়েছেন সাদমান। পাশাপাশি সুযোগ পেলেই উন্নতির প্রতিশ্রুতি, ‘শেষ কিছুদিন অনেক টেস্টই খেলেছি। ডিপিএল খেলেছি, সামনে টেস্ট আছে, ‘এ’ দল আছে, বিসিএলও আছে। আগে হয়তো এই সুযোগগুলো ছিল না, এখন মোটামুটি কাভার হয়ে গেছে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে